ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 সোমবার, ৭ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
৮ মাসের সন্তান বিক্রির অভিযোগ পিতা-মাতার বিরুদ্ধে
✎ অবজারভার অনলাইন ডেস্ক
⏲ প্রকাশিত: সোমবার, ৭ সেপ্টেম্বর, ২০২৬, ৮:২১ এএম
সংগৃহীত ছবি
X
Advertisement

সংগৃহীত ছবি

কাঁঠালিয়ায় রুম্মান হাওলাদার নামের এক ৮ মাসের শিশুকে লাখ টাকায় বিক্রির অভিযোগ মা-বাবার বিরুদ্ধে। তবে অভিযোগ অস্বীকার করে শিশুর বাবা সোহাগ হাওলাদার (৪৩) জানান, লালন পালনের জন্য এক আত্মীয়ের কাছে দেওয়া হয়েছে।

বুধবার (২ সেপ্টেম্বর) রাতে পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলার চরখালী এলাকার লিপি বেগম নামের এক নিঃসন্তান মহিলার কাছে শিশুটিকে এক লক্ষ টাকায় বিক্রি করা হয়। বিষয়টি রোববার (৬ সেপ্টেম্বর) দুপুরে জানাজানি হয়। এ ঘটনা উপজেলার ১নম্বর চেঁচরী রামপুর ইউনিয়নের দক্ষিণ চেঁচরী গ্রামের।

শিশুর ফুফু পারভিন বেগম জানান, সোহাগ হাওলাদার তার ছোট ভাই। সে ঢাকায় পোশাক কারখানায় চাকুরি করত। ঢাকায় থাকা অবস্থায় গত দশ বছর আগে শরিয়তপুরের আলো আক্তারকে বিয়ে করেন। তাদের সংসারে আলীফ হাওলাদার (১০) আরিফ হাওলাদার (৫) এবং রুম্মান (৮ মাস) নামের তিন ছেলে সন্তান রয়েছে।

শিশুর মা আলো আক্তার জানান, তিনি অসুস্থ, তিনটি সন্তান লালন পালন করতে তার সমস্যা হচ্ছে। তাই এক আত্মীয়ের কাছে লালন পালনের দায়িত্ব দেওয়া হয়েছে।

পারভিন বেগম জানান, লালন পালনে সমস্যা হলে, আমাদেরকে বলা উচিত ছিল। আমরা ওর দায়িত্ব নিতাম। তবে বিক্রি করা ঠিক হয়নি। এবিষয়ে আইনি পদক্ষেপ নিবেন বলেও জানান তিনি।

স্থানীয় ইউপি মেম্বার মো. শাহিন খান জানান, শিশু বিক্রির এমন খবর শুনেছি। শিশুটিকে বিক্রি করলে কাজটি ঠিক হয়নি। তারপরও খোঁজ নিয়ে দেখছি।

এসএ
Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝
Advertisement