ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 সোমবার, ৭ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
ভাঙ্গায় পানিতে ডুবে শিশুর মৃত্যু
✎ অবজারভার অনলাইন ডেস্ক
⏲ প্রকাশিত: সোমবার, ৭ সেপ্টেম্বর, ২০২৬, ৮:২৪ এএম
সংগৃহীত ছবি
X
Advertisement

সংগৃহীত ছবি

ফরিদপুরের ভাঙ্গায় পানিতে ডুবে মোরসালিন শেখ (৮) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। রবিবার (৬ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার ঘারুয়া ইউনিয়নের ঝালোখালি গ্রামে বাড়ির পাশের একটি ডোবায় এ দুর্ঘটনা ঘটে। নিহত মোরসালিন ওই গ্রামের কালাম শেখের ছেলে।

পারিবারিক সূত্রে জানা যায়, রবিবার দুপুর একটার দিকে পরিবারের সদস্যদের অগোচরে মোরসালিন বাড়ির পাশের ডোবায় গোসল করতে নেমে তলিয়ে যায়। দীর্ঘ সময় তাকে দেখতে না পেয়ে স্বজনেরা খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে ডোবার পানিতে শিশুটিকে ভাসমান অবস্থায় উদ্ধার করা হয়। পরবর্তী সময়ে তাকে দ্রুত ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঘারুয়া ইউনিয়ন পরিষদের সদস্য ও স্থানীয় বাসিন্দা মোশারেফ মাতুব্বর ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।  

এসএ
Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝
Advertisement