ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
সেনবাগে পিকআপ থেকে ৬২ হাজার ইয়াবা উদ্ধার, হেলপার গ্রেপ্তার
✎ অবজারভার প্রতিনিধি
⏲ প্রকাশিত: বৃহস্পতিবার, ৫ নভেম্বর, ২০২৬, ৫:০৩ পিএম
X

নোয়াখালীর সেনবাগে অভিযান চালিয়ে ৬২ হাজার পিস ইয়াবাসহ এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি পিকআপ ট্রাক জব্দ করা হয়েছে।

বুধবার রাতে সেনবাগ থানার কাবিলপুর ইউনিয়নের ফেনী-নোয়াখালী আঞ্চলিক মহাসড়কের সেনবাগ রাস্তার মাথা এলাকায় এ অভিযান চালানো হয়।

গ্রেপ্তার ব্যক্তির নাম সৈয়দ নুর (৩৩)। তিনি পিকআপের হেলপার। এ সময় পিকআপের চালক মো. শাহেদ (৩৫) রাতের অন্ধকারে পালিয়ে যান।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সেনবাগ থানা-পুলিশ ওই এলাকায় অবস্থান নেয়। একপর্যায়ে নোয়াখালী থেকে ফেনীগামী দ্রুতগতির একটি নীল রঙের মিনি পিকআপকে থামার সংকেত দেয় পুলিশ। এ সময় চালক ও হেলপার পালানোর চেষ্টা করেন। পরে হেলপার সৈয়দ নুরকে আটক করা হয়।

পরে উপস্থিত সাক্ষীদের সামনে পিকআপটি তল্লাশি করা হয়। এ সময় পিকআপের ডান পাশে বডির নিচে বিশেষ কায়দায় লুকিয়ে রাখা ৩১টি প্যাকেট থেকে ৬২ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। উদ্ধার করা ইয়াবার ওজন প্রায় ৬ কেজি এবং আনুমানিক বাজারমূল্য ১ কোটি ৮৬ লাখ টাকা।

এ ছাড়া মাদক পরিবহনে ব্যবহৃত নীল রঙের মিনি পিকআপ (ঢাকা মেট্রো-ড-১২-৭৫৮৪) এবং গ্রেপ্তার ব্যক্তির ব্যবহৃত একটি মুঠোফোন জব্দ করা হয়েছে।

জিজ্ঞাসাবাদে সৈয়দ নুর জানান, তিনি, পলাতক চালক শাহেদ, পিকআপের মালিক মো. রবিউল আলম (৩২) এবং অজ্ঞাতনামা আরও ২-৩ জনের সহযোগিতায় কক্সবাজারের টেকনাফ থেকে ইয়াবাগুলো সংগ্রহ করেন। পরে নোয়াখালীর চরজব্বর হয়ে নরসিংদীতে বিক্রির উদ্দেশ্যে সেগুলো নিয়ে যাচ্ছিলেন বলে তিনি জানান।

এ ঘটনায় সেনবাগ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা (মামলা নং-০২) করা হয়েছে। পলাতক আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

এমআর/আরএন
Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১
E-mail: [email protected], [email protected]. [email protected], [email protected], [email protected], ‍[email protected], Online-email: [email protected]

🔝