ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
পোস্তগোলায় ট্রাকের চাপায় দুই অটোরিকশাচালক নিহত, আহত ১
✎ অবজারভার অনলাইন ডেস্ক
⏲ প্রকাশিত: বৃহস্পতিবার, ৫ নভেম্বর, ২০২৬, ১২:০২ পিএম
সংগৃহীত ছবি
X

সংগৃহীত ছবি

রাজধানীর কদমতলীর পোস্তগোলায় নিয়ন্ত্রণ হারিয়ে দুটি অটোরিকশাকে চাপা দিয়ে ফুটপাতে উঠে গেছে একটি ট্রাক। এ ঘটনায় দুই অটোরিকশাচালক নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও একজন।

বুধবার রাত আনুমানিক ৩টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন মো. জাহাঙ্গীর পোদ্দার (৪০) ও মো. জাকির হোসেন (৫০)। তাঁরা দুজনই অটোরিকশাচালক।

প্রত্যক্ষদর্শীরা জানান, দুর্ঘটনার সময় দুই অটোরিকশাচালক যাত্রীর অপেক্ষায় সড়কের পাশে দাঁড়িয়ে ছিলেন। এ সময় নিয়ন্ত্রণ হারানো একটি ট্রাক তাঁদের অটোরিকশা দুটিকে চাপা দিয়ে ফুটপাতে উঠে যায়। এতে তিনজন আহত হন।

পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে ভোর ৪টা ২৫ মিনিটে জাহাঙ্গীর পোদ্দারকে মৃত ঘোষণা করেন।

অন্য আহত অটোরিকশাচালক জাকির হোসেনকে হাসপাতালে ভর্তি করা হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় তাঁরও মৃত্যু হয়। আহত অপর ব্যক্তি বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।


  এফএস 
Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১
E-mail: [email protected], [email protected]. [email protected], [email protected], [email protected], ‍[email protected], Online-email: [email protected]

🔝