ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
পুর্বাচলে কানাডিয়ান ইন্টারন্যাশনাল স্কুল বাংলাদেশের স্থায়ী ক্যাম্পাসের ভিত্তিপ্রস্তর স্থাপন
✎ অবজারভার সংবাদদাতা
⏲ প্রকাশিত: বৃহস্পতিবার, ৫ নভেম্বর, ২০২৬, ৪:২৪ পিএম আপডেট: ০৫.১১.২০২৬ ৪:২৬ পিএম
সংগৃহীত ছবি
X

সংগৃহীত ছবি

ক্যানাডিয়ান ইন্টারন্যাশনাল স্কুল বাংলাদেশ (সিআইএসবি) পূর্বাচলে তাদের স্থায়ী ক্যাম্পাসের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছে। 

বৃহস্পতিবার (৫ নভেম্বর) দুপুর ১২টায় পূর্বাচলের ৩০০ ফুট এলাকার পুলিশ অফিসার হাউজিং সোসাইটিতে (পিওএইচএস) অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়।

এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশে নিযুক্ত কানাডার হাইকমিশনার অজিত সিং। এছাড়াও উপস্থিত ছিলেন ফিলিস্তিনের হাইকমিশনার ইউসুফ এস. ওয়াই. রমাদান এবং কানাডার নিউ ব্রান্সউইকের প্রতিনিধি, স্কুলের চেয়ারম্যান মোহাম্মদ কামাল উদ্দিন ও প্রধান শিক্ষক বেগম শিরীন জাহানসহ আরও বিশিষ্ট ব্যক্তিবর্গ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

ক্যানাডিয়ান ইন্টারন্যাশনাল স্কুল বাংলাদেশের কর্তৃপক্ষ জানায়, নতুন ক্যাম্পাসে থাকবে আধুনিক শ্রেণিকক্ষ, বড় সুইমিং পুল, প্রশস্ত খেলার মাঠ, বহুমুখী হল, সুসজ্জিত লাইব্রেরিসহ অন্যান্য সুযোগ-সুবিধা, যা শিক্ষার্থীদের একাডেমিক ও ব্যক্তিগত বিকাশে সহায়তা করবে।

কর্তৃপক্ষের মতে, স্থায়ী ক্যাম্পাসের ভিত্তিপ্রস্তর স্থাপন প্রতিষ্ঠানটির শিক্ষাযাত্রায় একটি গুরুত্বপূর্ণ মাইলফলক।
Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১
E-mail: [email protected], [email protected]. [email protected], [email protected], [email protected], ‍[email protected], Online-email: [email protected]

🔝