ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 সোমবার, ৭ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
ফেনীতে বাস উল্টে নিহত ১, আহত ১০
✎ অবজারভার অনলাইন ডেস্ক
⏲ প্রকাশিত: সোমবার, ৭ সেপ্টেম্বর, ২০২৬, ১২:২০ পিএম
সংগৃহীত ছবি
X
Advertisement

সংগৃহীত ছবি

ফেনীতে যাত্রীবাহী বাস উল্টে মো. আবদুল আলিম (৩৫) নামে এক যাত্রী নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও অন্তত ১০ জন। রোববার (৬ সেপ্টেম্বর) রাত ৮টার দিকে ফেনী সদরের লালপোল এলাকার স্টার লাইন ফিলিং স্টেশনের পাশে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত আবদুল আলিম চট্টগ্রামের মিরসরাইয়ের করেরহাট এলাকার আবদুল কাদেরের ছেলে। তিনি সিলেট কাস্টমসে সহকারী রাজস্ব কর্মকর্তা হিসেবে কর্মরত ছিলেন।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, সামনে থাকা একটি ট্রাক হঠাৎ ব্রেক করলে দ্রুতগতির বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক বিভাজকের ওপর উঠে উল্টে যায়। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস ঘটনাস্থলে গিয়ে উদ্ধার অভিযান চালায়। এ সময় আলিমের মরদেহ উদ্ধার করা হয়।

আহতদের মধ্যে পাঁচজনকে ফেনী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকিরা স্থানীয় ক্লিনিকে চিকিৎসা নিয়েছেন।

দুর্ঘটনার পর মহাসড়কের চট্টগ্রামমুখী লেনে প্রায় এক ঘণ্টা যান চলাচল ব্যাহত হয়ে যানজটের সৃষ্টি হয়। পরে রেকার দিয়ে বাসটি সরিয়ে যান চলাচল স্বাভাবিক করা হয়।

মহিপাল হাইওয়ে থানার উপপরিদর্শক কবির হোসেন জানান, বাসটি থানা হেফাজতে রাখা হয়েছে। দুর্ঘটনার জন্য দায়ী ট্রাকটি শনাক্ত করে আটকের চেষ্টা চলছে। পরিবারের আবেদনের পর নিহতের মরদেহ ময়নাতদন্ত ছাড়াই দাফনের জন্য হস্তান্তর করা হয়েছে।
   
এফএস

Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝
Advertisement