ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে তিতাস নদীর পাড় অবৈধভাবে বালু দিয়ে ভরাটের দায়ে আহমদ প্রাইভেট হাসপাতালের মালিক মোহাম্মদ ফরিদ আহমেদকে দুই লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
রোববার (৬ সেপ্টেম্বর) দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রাকিবুল হাসানের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে নদী দখল ও অবৈধভাবে বালু ভরাটের প্রমাণ পাওয়ায় হাসপাতালের মালিককে নগদ দুই লাখ টাকা জরিমানা করা হয়। জরিমানা অনাদায়ে তাকে কারাদণ্ডের নির্দেশ দেওয়া হয়েছে। একই সঙ্গে আগামী ২০ দিনের মধ্যে ভরাট করা বালু অন্যত্র সরিয়ে নেওয়ার নির্দেশ দেওয়া হয়।
ইউএনও মো. রাকিবুল হাসান জানান, নদী দখল ও পরিবেশ দূষণকারীদের বিরুদ্ধে প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে।
মিঠু সূত্রধর পলাশ/এফএস