ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 রবিবার, ৬ সেপ্টেম্বর ২০২৬, ২২ ভাদ্র ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
দূষণের অভিযোগে আকিজ ইস্পাত কারখানা পরিদর্শনে প্রতিমন্ত্রী
✎ অবজারভার প্রতিনিধি
⏲ প্রকাশিত: রবিবার, ৬ সেপ্টেম্বর, ২০২৬, ৭:০৭ পিএম
সংগৃহীত ছবি
X
Advertisement

সংগৃহীত ছবি

পরিবেশ দূষণের অভিযোগে আকিজ ইস্পাত কারখানা পরিদর্শন করেছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম।

 রোববার (৬ সেপ্টেম্বর) স্থানীয় সাংবাদিকদের প্রশ্নের পর তাৎক্ষণিকভাবে তিনি কারখানাটি পরিদর্শনে যান।

পরিদর্শনকালে স্থানীয়দের অভিযোগের বিষয়ে মুন্সিগঞ্জের গজারিয়ায় আকিজ ইস্পাত কারখানার ক্লাস্টার প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) আসাদুল হক সুফিয়ানির কাছে জানতে চান প্রতিমন্ত্রী। তবে তিনি অভিযোগগুলোর সন্তোষজনক জবাব দিতে পারেননি।

স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে কারখানার কার্যক্রমের কারণে পরিবেশ দূষিত হচ্ছে। একই সঙ্গে ভবেরচর ও বাউশিয়ার মধ্যবর্তী লক্ষ্মীপুরা খাল দখল ও ভরাটের অভিযোগও রয়েছে কারখানা কর্তৃপক্ষের বিরুদ্ধে।

পরিদর্শন শেষে প্রতিমন্ত্রী বলেন, দেশের উন্নয়নে শিল্পায়ন প্রয়োজন। তবে শিল্পকারখানা অবশ্যই পরিবেশবান্ধবভাবে পরিচালনা করতে হবে। পরিবেশ রক্ষা করতে না পারলে শিল্পায়নের সুফল পাওয়া যাবে না।

তিনি আরও বলেন, আকিজ ইস্পাত কারখানার বিরুদ্ধে ওঠা অভিযোগ গুরুত্বসহকারে দেখা হবে। বিষয়টি তদন্ত করে দেখার জন্য পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালক (ডিজি) ও মুন্সিগঞ্জের জেলা প্রশাসককে নির্দেশনা দেওয়া হয়েছে।

লক্ষ্মীপুরা খাল ভরাটের অভিযোগের বিষয়েও জেলা প্রশাসক, পুলিশ সুপার ও উপজেলা নির্বাহী কর্মকর্তাকে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন প্রতিমন্ত্রী।

এ সময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক সৈয়দা নূরমহল আশরাফী, মুন্সিগঞ্জ পুলিশ সুপার মো. মেনহাজুল আলম, গজারিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে হাফছা নাদিয়াসহ মুন্সিগঞ্জ জেলা বিএনপি'র আহবায়ক সদস্য প্রফেসর এ কে এম গিয়াস উদ্দিন, জেলা বিএনপি'র সদস্য ইসহাক। জেলা যুবদলের সদস্য সচিব মোজ্জামেল হক মুন্নাসহ বিএনপি ও অংঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।


মো: আসাদ উল্লাহ্/এফএস
Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝
Advertisement