ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 রবিবার, ৬ সেপ্টেম্বর ২০২৬, ২২ ভাদ্র ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
নারায়ণগঞ্জে জাল টাকা ও কেমিক্যালসহ গ্রেপ্তার ১
✎ অবজারভার প্রতিনিধি
⏲ প্রকাশিত: রবিবার, ৬ সেপ্টেম্বর, ২০২৬, ৬:৫১ পিএম
সংগৃহীত ছবি
X
Advertisement

সংগৃহীত ছবি

নারায়ণগঞ্জের বন্দরে জাল টাকা ও জাল টাকা তৈরির কেমিক্যালসহ  সাইফুল ইসলামকে (২৫) গ্রেপ্তার করেছে র‍্যাব -১১। 

শনিবার (৫ সেপ্টেম্বর) সন্ধ্যায় মদনপুরের ছোটবাগ এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার সাইফুল ইসলাম বরগুনার বামনা থানার বড় যাদবপুর এলাকার বাসিন্দা। বর্তমানে তিনি বন্দরের মদনপুর ছোটবাগ এলাকায় বসবাস করেন।

রোববার (৬ সেপ্টেম্বর) বিকেলে প্রেস বিজ্ঞপ্তিতে র‍্যাব-১১ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে একটি ফ্ল্যাটে অভিযান চালিয়ে পালানোর সময় সাইফুলকে আটক করা হয়। পরে ওই বাসায় তল্লাশি চালিয়ে তোশকের নিচ থেকে ৭৮ হাজার ৫০০ টাকা মূল্যমানের জাল নোট উদ্ধার করা হয়।

এ ছাড়া জাল টাকা তৈরিতে ব্যবহৃত ৪০০ মিলিগ্রাম কেমিক্যাল সদৃশ তরল পদার্থ ভর্তি একটি প্লাস্টিকের বোতল জব্দ করা হয়েছে।

র‍্যাব জানায়, সাইফুলের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে উদ্ধার করা আলামতসহ তাকে বন্দর থানায় হস্তান্তর করা হয়েছে।

 শরীফ সুমন/এফএস
Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝
Advertisement