ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১০ কার্তিক ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
ফেনীতে শুল্ক ফাঁকি দিয়ে আতশবাজি বিক্রি, গ্রেপ্তার ৬
✎ অবজারভার অনলাইন ডেস্ক
⏲ প্রকাশিত: সোমবার, ২৬ অক্টোবর, ২০২৬, ১০:২০ এএম
সংগৃহীত ছবি
X
Advertisement

সংগৃহীত ছবি

ফেনীতে শুল্ক ফাঁকি দিয়ে ভারত থেকে চোরাইপথে আনা নিষিদ্ধ আতশবাজি বিক্রির অভিযোগে ছয়জনকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ সময় উদ্ধার করা আতশবাজির আনুমানিক মূল্য ৬ লাখ ৩০ হাজার টাকা।

রোববার সন্ধ্যায় ফেনী পুলিশ সুপারের কার্যালয়ের জেলা গোয়েন্দা শাখা থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

ডিবি পুলিশ জানায়, শনিবার (২৪ অক্টোবর) রাত ৮টা ২০ মিনিটের দিকে ফেনী শহরের জেবি রোডের ভিতর বাজার এলাকায় অভিযান চালিয়ে ছয়জনকে গ্রেপ্তার করা হয়। তাঁদের বিরুদ্ধে ভারত থেকে সীমান্ত দিয়ে শুল্ক ফাঁকি দিয়ে চোরাইপথে আমদানিনিষিদ্ধ আতশবাজি এনে মজুত ও বিক্রির অভিযোগ রয়েছে।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন ফেনীর পাঁচগাছিয়া ইউনিয়নের আইয়ুব নবী (৫৫), ফেনী শহরের মাস্টারপাড়ার তাপস চন্দ্র দেবনাথ (২৭), ছাগলনাইয়া পৌরসভার মটুয়া এলাকার দিদারুল আলম (২৫), খাগড়াছড়ির রামগড় উপজেলার অপু চন্দ্র দে (৩৭), নোয়াখালীর সেনবাগ উপজেলার খোকন চন্দ্র দাশ (৩৮) এবং ফেনী পৌরসভার উত্তর সহদেবপুর এলাকার বাবুল দেবনাথ (৫০)।

ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা জাবেদ মাহমুদ জানান, এ ঘটনায় গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে ফেনী মডেল থানায় ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনের ২৫-বি (১)(বি) ধারায় মামলা করা হয়েছে। পরে তাঁদের আদালতে সোপর্দ করা হয়।


   মুহাম্মদ আবু তাহের ভূঁইয়া / এফএস 
Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝
Advertisement