ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১০ কার্তিক ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
যমুনা নদী থেকে নিখোঁজ বিশ্ববিদ্যালয়ছাত্রের মরদেহ উদ্ধার
✎ অবজারভার সংবাদদাতা
⏲ প্রকাশিত: সোমবার, ২৬ অক্টোবর, ২০২৬, ১১:৩১ এএম
সংগৃহীত ছবি
X
Advertisement

সংগৃহীত ছবি

সিরাজগঞ্জের চৌহালী উপজেলার এনায়েতপুর স্পার বাঁধ এলাকায় যমুনা নদীতে গোসল করতে নেমে নিখোঁজ হওয়ার এক দিন পর বিশ্ববিদ্যালয়ছাত্র শাহরিয়ার নূর হোসেন জিসানের (২৩) মরদেহ উদ্ধার করা হয়েছে।

সোমবার (২৬ অক্টোবর) সকালে রাজশাহী থেকে আসা ডুবুরি দলের তল্লাশির সময় নদীতে তাঁর মরদেহ ভেসে ওঠে। পরে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা স্থানীয়দের সহযোগিতায় মরদেহ উদ্ধার করেন।

নিহত জিসান জাতীয় বিশ্ববিদ্যালয়ের গাজীপুর ক্যাম্পাসের ট্যুরিস্ট হোটেল ম্যানেজমেন্ট বিভাগের প্রথম বর্ষের শিক্ষার্থী। তিনি নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের হাজী রফিক সড়কের বাসিন্দা আলী আকবরের ছেলে।

পুলিশ, ফায়ার সার্ভিস ও স্বজনদের সূত্রে জানা যায়, রোববার দুপুর আড়াইটার দিকে বন্ধুদের সঙ্গে এনায়েতপুর স্পার বাঁধ এলাকায় বেড়াতে যান জিসান। পরে চার বন্ধু মিলে যমুনা নদীতে গোসল করতে নামেন। একপর্যায়ে জিসান নদীতে তলিয়ে গেলে বন্ধুরা তাঁকে উদ্ধার করতে পারেননি।

খবর পেয়ে রাজশাহী থেকে পাঁচ সদস্যের একটি ডুবুরি দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। রোববার রাত সাড়ে ৯টা পর্যন্ত তল্লাশি চালিয়ে অভিযান সাময়িকভাবে বন্ধ রাখা হয়। সোমবার সকালে আবারও তল্লাশি শুরু হলে ঘটনাস্থলের কাছেই জিসানের মরদেহ ভেসে ওঠে।

এনায়েতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহিদ হোসেন এবং বেলকুচি ফায়ার সার্ভিসের ইনচার্জ শহিদুর রহমান এ ঘটনার তথ্য নিশ্চিত করেছেন। উদ্ধার শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়।


   এফএস 
Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝
Advertisement