ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১০ কার্তিক ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
কচুয়ায় মৎস্য খামারে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু
✎ অবজারভার সংবাদদাতা
⏲ প্রকাশিত: সোমবার, ২৬ অক্টোবর, ২০২৬, ১০:৩৬ এএম
সংগৃহীত ছবি
X
Advertisement

সংগৃহীত ছবি

চাঁদপুরের কচুয়ায় মৎস্য খামারে মাছের খাবার দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আলাউদ্দিন (২৮) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন তাঁর ছোট ভাই আরিফ (২২)।

রোববার (২৫ অক্টোবর) বিকেলে  উপজেলার গোহট উত্তর ইউনিয়নের মিয়ার বাজার এলাকায় মহিনউদ্দিন ট্রেডার্স ও মৎস্য খামারে এ ঘটনা ঘটে।

নিহত আলাউদ্দিন ও আহত আরিফের বাবার নাম আনোয়ারুল। তাঁদের বাড়ি গাইবান্ধা জেলায়। তাঁরা দীর্ঘদিন ধরে ওই মৎস্য খামারে শ্রমিক হিসেবে কাজ করছিলেন।

স্থানীয় সূত্রে জানা যায়, ঘটনার দিন প্রতিদিনের মতো পুকুরে মাছের খাবার দিতে গিয়ে দুই ভাই বিদ্যুৎস্পৃষ্ট হন। পরে স্থানীয় লোকজন তাঁদের উদ্ধার করে কচুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক আলাউদ্দিনকে মৃত ঘোষণা করেন। আহত আরিফকে চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়।

কচুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক তাসনুবা মরিয়ম আলাউদ্দিনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

এদিকে, ঘটনার বিষয়ে জানতে মৎস্য খামারের মালিক মহিনউদ্দিনের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁর ব্যবহৃত দুটি মুঠোফোন নম্বর বন্ধ পাওয়া যায়।

কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আজিজুল ইসলাম আকাশ জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করেছে। পরে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

   এফএস 
Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝
Advertisement