ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১০ কার্তিক ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
ছেলের লাঠির আঘাতে বাবা নিহত
✎ অবজারভার সংবাদদাতা
⏲ প্রকাশিত: সোমবার, ২৬ অক্টোবর, ২০২৬, ১১:৪৮ এএম আপডেট: ২৬.১০.২০২৬ ১২:১৭ পিএম
সংগৃহীত ছবি
X
Advertisement

সংগৃহীত ছবি

গাজীপুরের শ্রীপুরে মাদকের টাকার দাবি ও পারিবারিক কলহের জেরে ছেলের লাঠির আঘাতে আব্দুস সামাদ (৫৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় অভিযুক্ত ছেলে আনোয়ার হোসেন পলাতক রয়েছেন।

সোমবার (২৬ অক্টোবর) ভোরে উপজেলার সাইটালিয়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত আব্দুস সামাদ ওই গ্রামের গিয়াস উদ্দিনের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রোববার রাতে নেশাগ্রস্ত অবস্থায় বাড়ি ফিরে পরিবারের সদস্যদের সঙ্গে বাকবিতণ্ডায় জড়ান আনোয়ার। একপর্যায়ে তাঁর বাবা আব্দুস সামাদ ছেলেকে শান্ত করার চেষ্টা করলে ক্ষিপ্ত হয়ে আনোয়ার লাঠি দিয়ে তাঁর মাথা ও বুকে আঘাত করেন। এতে ঘটনাস্থলেই আব্দুস সামাদের মৃত্যু হয়। পরে আনোয়ার পালিয়ে যান।

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহীনুর আলম জানান, আনোয়ারকে একাধিকবার মাদকাসক্তি নিরাময় কেন্দ্রে পাঠানো হয়েছিল। তবে সেখান থেকে ফিরে আসার পরও তাঁকে মাদক সেবন থেকে বিরত রাখা সম্ভব হয়নি। মাদকের বিষয়ে কথা বলায় তিনি বাবাকে লাঠি দিয়ে আঘাত করেন বলে প্রাথমিকভাবে জানা গেছে।

ওসি আরও জানান, পলাতক আনোয়ারকে গ্রেপ্তারে অভিযান চলছে। নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।


   এফএস 
Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝
Advertisement