ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
নারায়ণগঞ্জে নৌ পুলিশ কর্মকর্তার মাতলামি, ভিডিও ভাইরাল
✎ অবজারভার অনলাইন ডেস্ক
⏲ প্রকাশিত: শনিবার, ৫ সেপ্টেম্বর, ২০২৬, ২:১১ পিএম
সংগৃহীত ছবি
X
Advertisement

সংগৃহীত ছবি

নারায়ণগঞ্জে আব্দুল মান্নান নামে সদর নৌ থানা পুলিশের এক সহকারী উপ-পরিদর্শকের মাতলামির ভিডিও ফুটেজ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। শুক্রবার গভীর রাতে শহরে শীতলক্ষ্যা নদীর পূর্ব তীরে সদর নৌ থানার পাশে সেন্ট্রাল খেয়াঘাটে এ ঘটনা ঘটে।

ভাইরাল হওয়া ভিডিও ফুটেজে দেখা যায়, নৌ পুলিশ কর্মকর্তা মান্নান নেশাগ্রস্থের মতো মাতলামি ও অস্বাভাবিক আচরণ করছেন। মাটিতে বসে কিছুক্ষণ গান গাইছেন, নাচছেন, আবার কিছুক্ষণ বিলাপ করছেন। তার অসংলগ্ন কথাবার্তা ও অস্বাভাবিক আচরণে আশপাশে লোকজনের ভীড় জমে যায়। তখন জনতার প্রশ্নের জবাবে মান্নান বলেন, তার স্ত্রী তাকে মারধর করেছেন। এজন্য তিনি মদ পান করেছেন বলে স্বীকারও করেন।

তবে পুলিশ কর্মকর্তা আব্দুল মান্নান পারিবারিক কারণে মানসিক সমস্যায় ভুগছেন বলে দাবি সদর নৌ পুলিশের ওসি রকিবুজ্জামানের। তিনি জানান, নৌ পুলিশ কর্মকর্তা মান্নানের পরিবারের কাছ থেকে চিকিৎসাপত্র সংগ্রহ করা হয়েছে। এছাড়া সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিও ফুটেজের বিষয়টি পুলিশের উর্ধতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। তবে এখন পর্যন্ত কোন নির্দেশনা আসে নি।

এসএ

Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝
Advertisement