ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
ইউক্রেনের গোয়েন্দা সদরদপ্তরে রাশিয়ার ড্রোন হামলা, আহত ১২
✎ অবজারভার অনলাইন ডেস্ক
⏲ প্রকাশিত: শনিবার, ৫ সেপ্টেম্বর, ২০২৬, ৮:৫২ এএম
সংগৃহীত ছবি
X
Advertisement

সংগৃহীত ছবি

ইউক্রেনের গোয়েন্দা সংস্থা এসবিইউ-এর সদরদপ্তরে ভয়াবহ ড্রোন হামলা চালিয়েছে রাশিয়া। চার বছরে ধরে চলমান ইউক্রেন যুদ্ধে রাশিয়ার আঘাত হানা সবচেয়ে হাই-প্রোফাইল লক্ষ্যবস্তুগুলোর মধ্যে এটি অন্যতম। খবর রয়টার্সের।

এই হামলাকে যুদ্ধের ‘চরম অবনতি’ বলে উল্লেখ করেছে ইউক্রেন। কিয়েভের প্রাণকেন্দ্রে এই হামলার কঠিন জবাব দেয়ার অঙ্গীকার করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।

হামলার পর কিয়েভের ঐতিহাসিক সিটি সেন্টারের ওপর কালো ধোঁয়ার কুণ্ডলী উঠতে দেখা যায়। শহরের মেয়র জানান, এতে অন্তত ১২ জন আহত হয়েছেন।

রাশিয়ার সঙ্গে সাড়ে চার বছরেরও বেশি সময় ধরে চলা এই যুদ্ধে ইউক্রেনের সরকারি ভবনগুলো ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলায় খুব কমই ক্ষতিগ্রস্ত হয়েছে।

মেসেজিং অ্যাপ টেলিগ্রামে জেলেনস্কি জানান, ‘ড্রোনটি সরাসরি ওই ভবনে থাকা নিরাপত্তা প্রধানের কার্যালয় লক্ষ্য করে ছোঁড়া হয়েছিল। একটি উপযুক্ত, দৃশ্যমান এবং সম্ভব হলে এই হামলার অনুরূপ  প্রতিশোধমূলক পদক্ষেপের নির্দেশ দিয়েছি।’

রাশিয়ার সামরিক ব্যবস্থা ও জ্বালানি অবকাঠামো ক্ষতিগ্রস্ত করার লক্ষ্যে হামলা জোরালো করার পেছনে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে এসবিইউ। এর মধ্যে রয়েছে–২০২২ সালে একটি রুশ সেতুতে বোমা হামলা এবং ২০২৫ সালে স্পাইডারওয়েব ছদ্মনামে এক ড্রোন হামলা। এই হামলায় রাশিয়ার পারমাণবিক বোমারু বিমান ক্ষতিগ্রস্ত হয়েছিল।

এ ছাড়া ‘যুদ্ধাপরাধের’ দায়ে অভিযুক্ত রাশিয়ার শীর্ষ সামরিক ও অন্যান্য কর্মকর্তাদের গোপন হত্যাকাণ্ডের নেপথ্যেও সংস্থাটিকে মূল কারিগর হিসেবে বিবেচনা করা হয়। রাশিয়া এসব হত্যাকাণ্ডকে ‘সন্ত্রাসী হামলা’ আখ্যা দিয়ে নিন্দা জানিয়ে আসছে।

এসএফ

Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝
Advertisement