ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
রূপগঞ্জে ট্রাকচাপায় শ্রমিকের মৃত্যু, চালক আটক
✎ অবজারভার সংবাদদাতা
⏲ প্রকাশিত: শুক্রবার, ৪ সেপ্টেম্বর, ২০২৬, ৬:৩৯ পিএম আপডেট: ০৪.০৯.২০২৬ ৬:৪৪ পিএম
X
Advertisement

নারায়ণগঞ্জের রূপগঞ্জে ট্রাকচাপায় মনির হোসেন (৬৫) নামে এক শ্রমিক নিহত হয়েছেন। শুক্রবার বেলা ১১টার দিকে উপজেলার তারাব পৌরসভার রূপসী নৌকার ঘাট এলাকায় এ ঘটনা ঘটে।


নিহত মনির হোসেন আড়াইহাজার উপজেলার পুরিন্দা এলাকার মৃত জরু মিয়ার ছেলে। এ ঘটনায় ট্রাকচালক ইয়াকুব হোসেন ও ঘাতক ট্রাকটি আটক করেছে পুলিশ।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শীরা জানান, মনির হোসেন রূপসী ঘাটে দৈনিক মজুরিতে মালামাল লোড-আনলোডের কাজ করতেন। ট্রাকচালক ইয়াকুব হোসেন এসিআই কোম্পানির একটি ট্রাক নিয়ে রূপসী কাজীপাড়া সোনালী ঘাট থেকে কর্ণগোপ বারোবিঘা এলাকার একটি গোডাউনে যাচ্ছিলেন। এ সময় তিনি মুঠোফোনে কথা বলতে বলতে এক হাতে ট্রাক চালিয়ে রূপসী ঘাট দিয়ে যাচ্ছিলেন।

ঠিক ওই সময় মনির হোসেন রাস্তা পার হওয়ার সময় ট্রাকটি তাঁকে চাপা দিলে ঘটনাস্থলেই তিনি নিহত হন। পরে স্থানীয়রা চালক ও ঘাতক ট্রাকটি আটক করে পুলিশের কাছে সোপর্দ করেন।

রূপগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) পার্থ জানান, চালক ইয়াকুব হোসেন ও ঘাতক ট্রাকটি আটক করা হয়েছে। নিহতের মরদেহ ও আটক চালকের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

এসএম/আরএন
Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝
Advertisement