ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
স্বাধীন নাগরিক হিসেবে কেউ সংখ্যালঘু নয়: স্বরাষ্ট্রমন্ত্রী
✎ অবজারভার অনলাইন ডেস্ক
⏲ প্রকাশিত: শুক্রবার, ৪ সেপ্টেম্বর, ২০২৬, ৫:৫৭ পিএম
সংগৃহীত ছবি
X
Advertisement

সংগৃহীত ছবি

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, স্বাধীন নাগরিক হিসেবে বাংলাদেশের কেউ সংখ্যালঘু নয়। সবারই ধর্ম চর্চার স্বাধীনতা রয়েছে।

শুক্রবার (৪ সেপ্টেম্বর) বিকেলে রাজধানীর ঢাকেশ্বরী মন্দিরে জন্মাষ্টমীর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ধর্মীয় পরিচয় থাকতে পারে, কিন্তু রাষ্ট্রের কাছে সেটি মুখ্য নয়। স্বাধীন নাগরিক হিসেবে কেউ নিজেকে সংখ্যালঘু হিসেবে পরিচয় দেবেন না।

এ বিষয়টি শুধু কাগজে-কলমে বা কিতাবে নয়, বাস্তবেও দেখতে চান বলে জানান তিনি।

অনুষ্ঠানে সবাইকে সামাজিক ও ধর্মীয় সম্প্রীতি বজায় রাখার আহ্বান জানিয়ে সালাহউদ্দিন আহমদ বলেন, সনাতন ধর্মাবলম্বীরা ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটব্যাংকের ধারণা ভেঙে দিয়েছেন।

-টিএস
Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝
Advertisement