ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
মার্কিন হামলায় ইরানের ৩ পাইলট নিহত
✎ অবজারভার অনলাইন ডেস্ক
⏲ প্রকাশিত: শুক্রবার, ৪ সেপ্টেম্বর, ২০২৬, ৫:০৯ পিএম
সংগৃহীত ছবি
X
Advertisement

সংগৃহীত ছবি

সাম্প্রতিক মার্কিন হামলায় ইরানের তিন পাইলট নিহত হয়েছেন বলে জানিয়েছে তেহরান। দেশটির আধা-সরকারি বার্তা সংস্থা তাসনিম এ তথ্য জানিয়েছে। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়, দুই রাত আগে ওই হামলায় তারা নিহত হন।

নিহত পাইলটদের পরিচয়ও প্রকাশ করা হয়েছে। তারা হলেন- ইরানি নৌবাহিনীর মোজতবা বাঘেরি ও হামেদ ওকাতি এবং ইরানি বিমানবাহিনীর হোসেইন মাহদাভিয়ান। তুর্কি বার্তা সংস্থা আনাদোলু জানায়, তবে হামলাটি কোথায় এবং কী পরিস্থিতিতে চালানো হয়েছিল, সে বিষয়ে বিস্তারিত জানানো হয়নি তাসনিমের প্রতিবেদনে।

এর আগে ইরানের গণমাধ্যম জানিয়েছিল, ১ সেপ্টেম্বর দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় খুজেস্তান প্রদেশে মার্কিন হামলার সময় দায়িত্ব পালন করতে গিয়ে নৌবাহিনীর সদস্য আমিরহোসেন সেলিমজাদেহ নিহত হন। ইরানি কর্তৃপক্ষ জানিয়েছে, ৩০ আগস্ট থেকে ২ সেপ্টেম্বর পর্যন্ত মার্কিন হামলায় অন্তত ১৮ জন নিহত এবং ১৪২ জন আহত হয়েছেন।

কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, নিহতদের মধ্যে দক্ষিণাঞ্চলীয় হরমোজগান প্রদেশের সিরিকে চারজন, খুজেস্তানে সাতজন, পশ্চিমাঞ্চলীয় কেরমানশাহ প্রদেশে আইআরজিসি মহাকাশ বাহিনীর চার সদস্য এবং লাভান দ্বীপে বাসিজ আধাসামরিক বাহিনীর তিন সদস্য রয়েছেন।

সর্বশেষ দফার লড়াই শুরু হয় ৩০ আগস্ট ইরানের লারাক দ্বীপে যুক্তরাষ্ট্রের হামলার মধ্য দিয়ে। এর মাধ্যমে প্রায় এক মাস ধরে চলা সরাসরি সংঘাতের বিরতির অবসান ঘটে। এরপর যুক্তরাষ্ট্র ইরানের ভেতরে আরও কয়েকটি হামলা চালায়। জবাবে তেহরান পুরো অঞ্চলে মার্কিন সামরিক স্থাপনায় ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালায়।

এসএফ
Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝
Advertisement