ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
ট্রাকচাপায় নারী গার্মেন্টসকর্মী নিহত, ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
✎ অবজারভার প্রতিনিধি
⏲ প্রকাশিত: শুক্রবার, ৪ সেপ্টেম্বর, ২০২৬, ১২:১২ এএম
X
Advertisement

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জের বন্দরে ট্রাকচাপায় অজ্ঞাতনামা এক নারী গার্মেন্টসকর্মী নিহত হয়েছেন। এ ঘটনায় ক্ষুব্ধ গার্মেন্টসকর্মীরা মহাসড়ক অবরোধ করে যান চলাচল বন্ধ করে দেন।

বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) রাত ৯টার দিকে বন্দর থানাধীন মদনপুর এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চট্টগ্রামগামী লেনে জাহিন গার্মেন্টসের সামনে এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ সূত্রে জানা যায়, চট্টগ্রামগামী একটি ট্রাক (ঢাকা মেট্রো-ট-২০-৯৬০৫) দ্রুত ও বেপরোয়া গতিতে চালানোর সময় ওই নারী গার্মেন্টসকর্মীকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।

দুর্ঘটনার পর জাহিন গার্মেন্টসের কর্মীরা মহাসড়কের উভয় পাশে অবস্থান নিয়ে যান চলাচল বন্ধ করে দেন। এতে মহাসড়কের দুই পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। ভোগান্তিতে পড়েন বিভিন্ন গন্তব্যের যাত্রীরা।

কাঁচপুর হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) আনজিল আহমেদ জানান, মদনপুরে ট্রাকচাপায় এক নারী গার্মেন্টসকর্মী নিহত হয়েছেন। দুর্ঘটনার পর গার্মেন্টসকর্মীরা মহাসড়কের উভয় পাশে যান চলাচল বন্ধ করে দেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে কাজ করছে।

তিনি আরও জানান, নিহতের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। এ ঘটনায় আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

এসএস/আরএন
Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝
Advertisement