তানজিন তিশার বিরুদ্ধে করা মামলায় অভিযোগের সত্যতা পাওয়া যায়নি। পিবিআইয়ের এমন প্রতিবেদনের বিরুদ্ধে আদালতে নারাজি দিয়েছেন বাদীপক্ষ।
বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) ঢাকার আদালতে এ আবেদন করা হয়।
আদালত আগামী ২০ অক্টোবর বাদী ও তিন সাক্ষীকে হাজির হতে বলেছেন। ওইদিন মামলাটি নিয়ে অধিকতর শুনানি হবে।
ফ্যাশন ডিজাইনার সানায়া চৌধুরীর অভিযোগ, ৭৫ হাজার টাকা মূল্যের একটি শাড়ি ফেরত না দেওয়া এবং পরে শাড়ি ফেরত চাওয়ায় তাকে হুমকি দেওয়া হয়। মামলাটি তদন্তের পর অভিযোগের সত্যতা পাওয়া যায়নি বলে প্রতিবেদন দেয় পিবিআই।