ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
জামিন মেলেনি চিত্রনায়ক রিয়াজের
✎ অবজারভার প্রতিবেদক
⏲ প্রকাশিত: বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর, ২০২৬, ৪:৫৮ পিএম আপডেট: ০৩.০৯.২০২৬ ৫:০৪ পিএম
সংগৃহীত ছবি
X
Advertisement

সংগৃহীত ছবি

জুলাই গণঅভ্যুত্থানের সময়ে রাজধানীর যাত্রাবাড়ী ও শাহবাগ থানার পৃথক দুই মামলায় চিত্রনায়ক রিয়াজ উদ্দিন আহমেদ সিদ্দিকের আগাম জামিন আবেদন ফেরত দিয়ে কার্যতালিকা থেকে বাদ দিয়েছে হাইকোর্ট।

বৃহস্পতিবার বিচারপতি কে এম জাহিদ সারওয়ার ও বিচারপতি শেখ আবু তাহেরের সমন্বয়ে গঠিত হাই কোর্ট বেঞ্চ এ আদেশ দেয়।

এর আগে যাত্রাবাড়ী ও শাহবাগ থানার দুই মামলায় আগাম জামিন চেয়ে হাই কোর্টে আবেদন করেছিলেন রিয়াজ। আবেদন দুটি এদিন আদালতের কার্যতালিকায় শুনানির জন্য ওঠে।

আদালতে রিয়াজের আবেদনের পক্ষে ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী মোতাহার হোসেন সাজু। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মো. মনজুরুল আলম সুজন।

জামিন শুনানির সময় রিয়াজ আদালতে উপস্থিত ছিলেন তথ্য দিয়ে ডেপুটি অ্যাটর্নি জেনারেল মনজুরুল আলম সুজন বলেন, “যাত্রাবাড়ী ও শাহবাগ থানার পৃথক দুই মামলায় রিয়াজের দুটি আগাম জামিন আবেদন ছিল। আদালত জামিন দেননি, আবেদন দুটি ফেরত দিয়ে কার্যতালিকা থেকে বাদ দিয়েছেন।”

টিআইএস
Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝
Advertisement