ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
মিষ্টি জান্নাতের প্রেমের বিয়ে, স্বামীকে নিয়ে রহস্য!
✎ অবজারভার অনলাইন ডেস্ক
⏲ প্রকাশিত: সোমবার, ৩১ আগস্ট, ২০২৬, ৫:০৬ পিএম
X
Advertisement

বিভিন্ন সময়ে নানা মন্তব্য করে আলোচনায় থাকা অভিনেত্রী মিষ্টি জান্নাতের বিয়ে নিয়ে বেশ কিছুদিন ধরেই চলছিল নানা জল্পনা। সম্প্রতি নিজের ফেসবুক অ্যাকাউন্টে ‘গট ম্যারিড’ লাইফ ইভেন্ট যুক্ত করার পর সেই আলোচনা আরও জোরালো হয়। পরে গণমাধ্যমের কাছে নিজের বিয়ের বিষয়টি নিশ্চিত করেন এই অভিনেত্রী।

মিষ্টি জানিয়েছেন, তার স্বামী একজন ব্যবসায়ী। পাশাপাশি মিডিয়ার সঙ্গেও তার কিছুটা সম্পৃক্ততা রয়েছে। তবে আপাতত স্বামীর নাম কিংবা বিস্তারিত পরিচয় প্রকাশ করতে রাজি নন তিনি।

বিয়ের সময়, স্থান ও স্বামীর পরিচয় জানতে চাইলে মিষ্টি জানান, এসব তথ্য এখনই প্রকাশ করা যাবে না। শুধু জানিয়েছেন, তাদের বিয়ে বাংলাদেশেই হয়েছে।

মিষ্টির বিয়ে প্রেমের নাকি পারিবারিকভাবে- এমন প্রশ্নের জবাবে অভিনেত্রী স্পষ্ট করেন, এটি প্রেমের বিয়ে। তবে কবে থেকে তাদের সম্পর্ক এবং ঠিক কবে বিয়ে করেছেন, সেই তথ্যও আপাতত গোপন রাখতে চান তিনি।

এর কারণ হিসেবে মিষ্টি বলেন, সব তথ্য একসঙ্গে প্রকাশ করে দিলে আর কোনো ‘সাসপেন্স’ থাকবে না। তাই আপাতত স্বামীর পরিচয় ও বিয়ের অন্যান্য তথ্য প্রকাশ না করার সিদ্ধান্ত নিয়েছেন তিনি।

ভবিষ্যতে স্বামীকে সবার সামনে আনবেন কি না- এমন প্রশ্নের জবাবে মিষ্টি জানান, তাকে আড়ালে রাখার কোনো পরিকল্পনা নেই। সময় হলে স্বামীকে সবার সামনে আনবেন তিনি। এ নিয়ে মজা করে ইতালিতে কোনো অনুষ্ঠানের আয়োজন করার কথাও জানিয়েছেন অভিনেত্রী।

মিষ্টি জানান, তাদের বিয়েটি হুট করে হয়নি। বরং অনেক আগেই তারা বিয়ে করেছেন। তবে ব্যক্তিগত কিছু কারণে এতদিন বিষয়টি গোপন রেখেছিলেন।

অভিনেত্রীর ভাষ্য অনুযায়ী, বিয়ে ও প্রেম নিয়ে অনেকেই তাকে নিয়মিত বিরক্ত করছিলেন। কেউ ফোন করে দেখা করতে চাইতেন, কেউ আবার বিদেশে গিয়ে দেখা করার প্রস্তাব দিতেন। এমনকি কেউ কেউ সরাসরি প্রেমের প্রস্তাবও দিতেন। এসব ঘটনায় একপর্যায়ে বিরক্ত হয়ে ওঠেন তিনি।

শেষ পর্যন্ত এসব কারণেই নিজের বিয়ের খবর প্রকাশ্যে আনার সিদ্ধান্ত নিয়েছেন বলে জানান মিষ্টি। তার মতে, একজন অভিনেত্রী হলেই তাকে যখন-তখন ফোন করে দেখা করতে চাওয়ার প্রবণতা মোটেও ঠিক নয়।

নিজের বিবাহিত জীবন নিয়েও কথা বলেছেন মিষ্টি জান্নাত। অভিনেত্রী জানিয়েছেন, বিয়ে হলেও এখনো পুরোপুরি বিবাহিত জীবন শুরু হয়নি তাদের। বর্তমানে নিজের মতো করেই সময় কাটাচ্ছেন তিনি।


-টিএস
Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝
Advertisement