ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
চেন্নাইকে ঘিরে বিজয়ের বড় স্বপ্ন
✎ অবজারভার অনলাইন ডেস্ক
⏲ প্রকাশিত: বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর, ২০২৬, ১:১৬ পিএম আপডেট: ০৩.০৯.২০২৬ ১:২০ পিএম
সংগৃহীত ছবি
X
Advertisement

সংগৃহীত ছবি

ক্রিকেটের বাইরে ভারতের ক্রীড়াঙ্গনে নতুন দিগন্ত তৈরির পথে তামিলনাড়ু। চেন্নাইকে আন্তর্জাতিক ক্রীড়ার অন্যতম বড় কেন্দ্র হিসেবে গড়ে তুলতে একসঙ্গে দুটি উচ্চাভিলাষী প্রকল্পের ঘোষণা দিয়েছেন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী সি জোসেফ বিজয়। 

বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) তামিলনাড়ু বিধানসভায় দেওয়া ঘোষণায় মুখ্যমন্ত্রী এই পরিকল্পনার কথা জানান।

চেন্নাইয়ে তৈরি হবে বিশ্বমানের ‘তামিলনাড়ু অলিম্পিক সিটি’ এবং বিশেষ ‘মোটরস্পোর্টস সিটি’। দ্বিতীয় প্রকল্পের মাধ্যমে ফর্মুলা ওয়ানসহ আন্তর্জাতিক পর্যায়ের মোটর রেস আয়োজনের অবকাঠামো তৈরির পরিকল্পনা রয়েছে।
মুখ্যমন্ত্রীর ঘোষণা অনুযায়ী, তামিলনাড়ু স্পোর্টস ডেভেলপমেন্ট অথরিটির মাধ্যমে চেন্নাইয়ে গড়ে তোলা হবে বিশ্বমানের অলিম্পিক সিটি।

এটি শুধু একটি স্টেডিয়াম বা প্রতিযোগিতার ভেন্যু হবে না। বরং খেলোয়াড়দের প্রশিক্ষণ, চিকিৎসা ও উন্নয়নের জন্য এটি হবে একটি পূর্ণাঙ্গ ক্রীড়া কেন্দ্র। সেখানে থাকবে বিশ্বমানের ক্রীড়া অ্যারেনা, আধুনিক ক্রীড়া সরঞ্জাম, হাই-পারফরম্যান্স ট্রেনিং সেন্টার, স্পোর্টস সায়েন্স সেন্টার এবং স্পোর্টস মেডিসিন সেন্টার।
খেলোয়াড় ও কোচদের জন্য আবাসনের ব্যবস্থাও থাকবে। ফলে প্রশিক্ষণ, চিকিৎসা, বৈজ্ঞানিক সহায়তা ও থাকার সুবিধা একই জায়গায় পাওয়ার সুযোগ তৈরি হবে।

তামিলনাড়ুর তরুণ ক্রীড়া প্রতিভাদের খুঁজে বের করে ছোট বয়স থেকেই উন্নত প্রশিক্ষণ দেওয়াই এই প্রকল্পের অন্যতম লক্ষ্য।

সরকারের প্রত্যাশা, আধুনিক প্রশিক্ষণ ও ক্রীড়া-বিজ্ঞানের সহায়তা পেলে তামিলনাড়ুর খেলোয়াড়রা অলিম্পিকসহ বিভিন্ন আন্তর্জাতিক প্রতিযোগিতায় আরও বেশি সাফল্য অর্জন করতে পারবেন।

অর্থাৎ, চেন্নাইয়ের এই অলিম্পিক সিটি শুধু প্রতিযোগিতা আয়োজনের কেন্দ্র হবে না; এখান থেকেই ভবিষ্যতের অলিম্পিয়ান তৈরির পরিকল্পনা রয়েছে।
অলিম্পিক সিটির পাশাপাশি মোটরস্পোর্টস নিয়েও বড় পরিকল্পনা নিয়েছে তামিলনাড়ু। চেন্নাইয়ে গড়ে তোলা হবে একটি বিশেষ ‘মোটরস্পোর্টস সিটি’।

এখানে আন্তর্জাতিক মানের রেসিং ট্র্যাক, আধুনিক অবকাঠামো এবং প্রশিক্ষণ সুবিধা তৈরির পরিকল্পনা রয়েছে। ফর্মুলা ওয়ানসহ বিভিন্ন পর্যায়ের আন্তর্জাতিক মোটর রেস আয়োজনের উপযোগী করে এই অবকাঠামো গড়ে তোলার লক্ষ্য নেওয়া হয়েছে।

এর পাশাপাশি মোটরস্পোর্টসে আগ্রহী তরুণদের মধ্য থেকে প্রতিভা খুঁজে বের করা হবে। তাদের প্রশিক্ষণ ও প্রতিযোগিতায় অংশ নেওয়ার সুযোগ দেওয়া হবে, যাতে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ের রেসার তৈরি করা যায়।

মুখ্যমন্ত্রীর ঘোষণার সবচেয়ে আলোচিত অংশ হলো ফর্মুলা ওয়ান আয়োজনের পরিকল্পনা।

চেন্নাইয়ে ইতোমধ্যে মোটর রেসিংয়ের অভিজ্ঞতা রয়েছে। শহরে ৩.৫ কিলোমিটারের একটি স্ট্রিট সার্কিটে রেসিং লীগ এর রেস আয়োজন করা হয়েছে। ফলে নতুন ‘মোটরস্পোর্টস সিটি’। বাস্তবায়িত হলে চেন্নাইয়ের মোটরস্পোর্টস অবকাঠামো আরও বড় পরিসরে যাওয়ার সুযোগ তৈরি হতে পারে।

তবে শুধু একটি রেসিং ট্র্যাক তৈরি করলেই ফর্মুলা ওয়ান আয়োজন নিশ্চিত হয় না। আন্তর্জাতিক মানের অবকাঠামো, নিরাপত্তা, অনুমোদন এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নানা শর্ত পূরণ করতে হয়।

তাই আপাতত এটি একটি উচ্চাভিলাষী পরিকল্পনা। প্রকল্প বাস্তবায়নের পরই বোঝা যাবে চেন্নাই কতটা দ্রুত ফর্মুলা ওয়ানের মতো সর্বোচ্চ পর্যায়ের মোটরস্পোর্টস আয়োজনের সক্ষমতা অর্জন করতে পারে।

মোটরস্পোর্টস সিটির পরিকল্পনার পেছনে শুধু খেলাধুলা নয়, অর্থনৈতিক উন্নয়নের বিষয়টিও রয়েছে।

বিশ্বমানের রেস আয়োজন করা গেলে দেশ-বিদেশ থেকে দর্শক, রেসিং টিম, চালক, প্রযুক্তিবিদ ও পর্যটকদের চেন্নাইয়ে আসার সুযোগ তৈরি হবে। এতে স্থানীয় পর্যটন ব্যবসা ও বিভিন্ন সেবাখাত লাভবান হতে পারে।

পাশাপাশি গাড়ি উৎপাদন, যন্ত্রাংশ, রক্ষণাবেক্ষণ, প্রযুক্তি, প্রশিক্ষণ ও মোটরস্পোর্টস-সংশ্লিষ্ট শিল্পে নতুন কর্মসংস্থানের সুযোগ তৈরি হতে পারে।
অর্থাৎ, একটি আন্তর্জাতিক রেসিং সিটি শুধু ক্রীড়ার জন্য নয়—শিল্প, পর্যটন ও কর্মসংস্থানের জন্যও বড় অর্থনৈতিক কেন্দ্র হয়ে উঠতে পারে।

ভারতে আবার ফর্মুলা ওয়ান আয়োজনের আলোচনা চলার মধ্যেই তামিলনাড়ুর এই ঘোষণা সামনে এসেছে। এর ফলে দেশটির মোটরস্পোর্টস নিয়ে নতুন করে আগ্রহ তৈরি হয়েছে।

ভারতে আগে গ্রেটার নয়ডার বুদ্ধ ইন্টারন্যাশনাল সার্কিটে ফর্মুলা ওয়ান রেস অনুষ্ঠিত হয়েছিল। এখন দেশটিতে আবার ফর্মুলা ওয়ান   ফিরিয়ে আনার উদ্যোগের মধ্যে চেন্নাইয়ের এই পরিকল্পনা নতুন সম্ভাবনার দরজা খুলে দিতে পারে। 

একদিকে অলিম্পিক পদক জয়ের জন্য তৈরি হবে আধুনিক প্রশিক্ষণকেন্দ্র, অন্যদিকে তরুণ রেসার তৈরির জন্য গড়ে উঠবে মোটরস্পোর্টস সিটি।

দুটি প্রকল্প বাস্তবায়িত হলে চেন্নাইয়ের ক্রীড়া পরিচিতিতে বড় পরিবর্তন আসতে পারে। শহরটি শুধু স্টেডিয়াম ও প্রতিযোগিতার ভেন্যু নয়, বরং ক্রীড়া প্রশিক্ষণ, আন্তর্জাতিক ইভেন্ট, মোটরস্পোর্টস, পর্যটন ও ক্রীড়া-ভিত্তিক অর্থনীতির একটি বড় কেন্দ্র হিসেবে গড়ে উঠতে পারে।

তবে এখন সবার নজর বাস্তবায়নের দিকে। ঘোষণার পর এই দুই মেগা প্রকল্প কবে বাস্তব রূপ পাবে এবং চেন্নাইয়ের ট্র্যাকে একদিন সত্যিই ফর্মুলা ওয়ানের গাড়ি ছুটবে কি না। সেই উত্তরই এখন সময়ের অপেক্ষা।

স্বপ্নের ঘোষণা হয়েছে, এবার অপেক্ষা বাস্তবায়নের।

এফএস
Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝
Advertisement