জুলাই আন্দোলন ঘিরে দায়ের হওয়া দুটি হত্যা মামলায় চিত্রনায়ক রিয়াজের আগাম জামিন আবেদন নাকচ করেছেন হাইকোর্ট।
বৃহস্পতিবার সশরীরে আদালতে হাজির হয়ে আগাম জামিনের আবেদন করেন রিয়াজ। শুনানি শেষে আদালত তার আবেদন নামঞ্জুর করেন।
সরকারি আলিয়া মাদরাসার শিক্ষার্থী সাইফুদ্দিন মোহাম্মদ এমদাদকে হত্যাচেষ্টার অভিযোগে করা মামলাটির এজাহারে রিয়াজকে আসামি করা হয়েছে। ২০২৫ সালের ২ মে মামলাটি করা হয়। এর আগে ৩০ এপ্রিল ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. মনিরুল ইসলামের আদালত অভিযোগটি গ্রহণ করে শাহবাগ থানাকে এজাহার হিসেবে নেওয়ার নির্দেশ দেন।
মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ মোট ২০১ জনকে আসামি করা হয়েছে। তাদের মধ্যে রিয়াজসহ ১৪ জন অভিনয়শিল্পী, ১৫ জন সাংবাদিক ও ১৩ জন শিক্ষক রয়েছেন।
এফএস