ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর ২০২৬, ১৯ ভাদ্র ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
মৃত্যুর গুজবে ক্ষুব্ধ বিপ্লব চট্টোপাধ্যায়, ‘আমি এখনো বেঁচে আছি’
✎ অবজারভার অনলাইন ডেস্ক
⏲ প্রকাশিত: বুধবার, ২ সেপ্টেম্বর, ২০২৬, ৩:৪০ পিএম
সংগৃহীত ছবি
X
Advertisement

সংগৃহীত ছবি

টলিউডের বরেণ্য অভিনেতা বিপ্লব চট্টোপাধ্যায়ের মৃত্যুর গুজবে সামাজিক যোগাযোগমাধ্যমে তোলপাড় শুরু হয়। সোমবার কয়েকটি ফেসবুক পেজে তার মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে ভক্তদের মধ্যে উদ্বেগ তৈরি হয়।

তবে মঙ্গলবার পশ্চিমবঙ্গ মোশন পিকচার্স আর্টিস্টস ফোরাম জানায়, বিপ্লব চট্টোপাধ্যায় সম্পূর্ণ সুস্থ আছেন। পরে এক ভিডিও বার্তায় নিজের মৃত্যুর গুজবে ক্ষোভ প্রকাশ করেন অভিনেতা। রসিকতা করে তিনি বলেন, ‘মারা তো যাবই, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। কিন্তু ঈশ্বর যতদিন বাঁচিয়ে রাখবেন, ততদিন থাকব।’

১৯৭০ সালে সত্যজিৎ রায়ের ‘প্রতিদ্বন্দ্বী’ সিনেমার মাধ্যমে বড় পর্দায় অভিষেক হয় বিপ্লবের। দীর্ঘ ক্যারিয়ারে সত্যজিৎ রায়, মৃণাল সেন, তরুণ মজুমদার ও তপন সিংহের মতো নির্মাতাদের সঙ্গে কাজ করেছেন তিনি। সম্প্রতি ‘অসুর’, ‘দুর্গ রহস্য’ ও ‘সাবাস ফেলুদা’য় দেখা গেছে তাকে।

ভুয়া খবর ছড়ানো ব্যক্তিদের সতর্ক করে বিপ্লব বলেন, কাউকে চট করে মৃত ঘোষণা করা ঠিক নয়। পর্দায় খলনায়কের চরিত্রে অভিনয় করলেও রসিকতা করে তিনি আরও বলেন, ‘রাজনৈতিক নেতাদের মতো অতটাও খারাপ নই।’

এফএস
Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝
Advertisement