ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
কানাডায় ‘ভায়োলেন্স’ সিনেমায় জায়েদ খান
✎ অবজারভার অনলাইন ডেস্ক
⏲ প্রকাশিত: সোমবার, ৩১ আগস্ট, ২০২৬, ৬:৪৮ পিএম
সংগৃহীত ছবি
X
Advertisement

সংগৃহীত ছবি

দেশের গণ্ডি পেরিয়ে এবার কানাডায় নতুন সিনেমার মিশনে নামছেন চিত্রনায়ক জায়েদ খান। দীর্ঘদিন যুক্তরাষ্ট্রে অবস্থান করা এই অভিনেতা এবার যুক্ত হয়েছেন ‘ভায়োলেন্স’ নামের একটি সিনেমায়। কামাল হোসেন পরিচালিত সিনেমাটিতে জায়েদ খানের বিপরীতে অভিনয় করবেন অধরা খান ও শিরিন শিলা।

সম্প্রতি কানাডায় অনুষ্ঠিত হয়েছে সিনেমাটির মহরত। এতে পরিচালকসহ সিনেমাটির অভিনয়শিল্পীরা উপস্থিত ছিলেন। মহরত অনুষ্ঠানের পর অধরা খান ও শিরিন শিলার সঙ্গে ফটোশুটেও অংশ নেন জায়েদ খান। সেই ছবি অভিনেতার পক্ষ থেকে গণমাধ্যমে পাঠানো হয়েছে।

নতুন সিনেমাটি নিয়ে উচ্ছ্বসিত জায়েদ খান। তিনি বলেন, কানাডার মাটিতে পূর্ণাঙ্গ বাংলা সিনেমার শুটিং এবারই প্রথম হতে যাচ্ছে। এ কারণে সিনেমাটি নিয়ে তার প্রত্যাশাও অনেক বেশি। নিজেদের সর্বোচ্চটা দিয়ে কাজ করার প্রত্যাশা জানিয়ে তিনি বলেন, কানাডায় পূর্ণাঙ্গভাবে বাংলা সিনেমার শুটিং হওয়াটা বড় একটি বিষয়।

জানা গেছে, উত্তর আমেরিকায় বসবাসরত বাঙালি দর্শকদের কথা মাথায় রেখেই ‘ভায়োলেন্স’-এর গল্প সাজানো হয়েছে। প্রবাসী দর্শকদের কাছে বাংলা সিনেমাকে আরও আকর্ষণীয় করে তুলতে গল্প ও নির্মাণে আধুনিকতার ছোঁয়া থাকবে। সিনেমাটিতে আধুনিক প্রযুক্তির ব্যবহারও করা হবে।

শিগগিরই কানাডায় ‘ভায়োলেন্স’-এর শুটিং শুরু হবে। কানাডার বিভিন্ন লোকেশনে সিনেমাটির বড় পরিসরের শুটিং হবে বলে জানা গেছে।

অধরা খান ও জায়েদ খান এর আগে পৃথকভাবে একাধিক সিনেমায় অভিনয় করলেও এবারই প্রথম তারা জুটি হিসেবে পর্দায় আসছেন। তাদের সঙ্গে থাকছেন শিরিন শিলা। দুই নায়িকাকে ঘিরে জায়েদ খানের নতুন এই সিনেমা নিয়ে শুরু থেকেই তৈরি হয়েছে বাড়তি আগ্রহ।

কানাডার প্রেক্ষাপটে বাংলা সিনেমার গল্প, আধুনিক নির্মাণশৈলী এবং জনপ্রিয় অভিনয়শিল্পীদের উপস্থিতি- সব মিলিয়ে ‘ভায়োলেন্স’ নিয়ে আশাবাদী সংশ্লিষ্টরা। এখন অপেক্ষা শুটিং শুরুর।

-টিএস
Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝
Advertisement