ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর ২০২৬, ১৯ ভাদ্র ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
অতীতের ক্ষত আর শ্রেণিবৈষম্যের গল্পে মাহিরা-ওয়াহাজ
✎ অবজারভার অনলাইন ডেস্ক
⏲ প্রকাশিত: বুধবার, ২ সেপ্টেম্বর, ২০২৬, ১১:১৪ এএম আপডেট: ০২.০৯.২০২৬ ১১:২২ এএম
সংগৃহীত ছবি
X
Advertisement

সংগৃহীত ছবি

বিত্তবান পরিবারের অহংকার আর নিম্নবিত্তের হীনমন্যতা যখন এক সুতোয় গাঁথা পড়ে, তখন প্রেমের পরিণতি রূপ নেয় এক ধ্বংসাত্মক খেলায়। সামাজিক মর্যাদা, অতীত ক্ষোভ আর প্রতিশোধের দাউদাউ আগুনে ঘি ঢেলে ফের পর্দায় হাজির হচ্ছেন পাকিস্তানি বিনোদন জগতের দুই জনপ্রিয় তারকা মাহিরা খান ও ওয়াহাজ আলী। 

‘মিট্টি দে বাওয়ে’-এর  ধারাবাহিকটিতে ‘বিলকিস’ ওরফে ‘বিল্লা’ চরিত্রে দেখা যাবে মাহিরা খানকে, যিনি এক প্রভাবশালী ও বিত্তশালী ঘরের সন্তান। বিপরীতে ওয়াহাজ আলী পর্দায় এসেছেন ‘বালা’ চরিত্রে, যার নিত্যদিনের সঙ্গী সীমাহীন আর্থিক টানাপোড়েন। 

মায়ের সঙ্গে বিভিন্ন সামাজিক অনুষ্ঠানে ঢোলক বাজিয়েই জীবিকা নির্বাহ করে বালা। এই বিশাল সামাজিক দূরত্বই তাদের মাঝে তুলে দেয় এক অদৃশ্য প্রাচীর। বিল্লার পারিবারিক অহংকার আর বালার আত্মগ্লানি সম্পর্কের শুরুতেই তৈরি করে তীব্র তিক্ততা।

টিজার প্রকাশ্যে আসতেই অন্তর্জালে তৈরি হয়েছে প্রবল উদ্দীপনা। গল্প কেবল সামাজিক ভেদাভেদেই থমকে থাকে না। মোড় নেয় এক গভীর অন্ধকারের দিকে। কোনো এক অনাকাঙ্ক্ষিত পরিস্থিতিতে পড়ে জেল খাটতে হয় বালাকে। 

অন্যদিকে, সময়ের আবর্তে সম্পূর্ণ বদলে যায় বিল্লার জীবন আত্মপ্রকাশ ঘটে এক আধ্যাত্মিক গুরু বা পীর হিসেবে। ভাগ্য যখন তাদের আবার মুখোমুখি দাঁড় করায়, তখন জমে থাকা পুরনো আক্রোশ আর জিঘাংসা নতুন করে দাউদাউ করে জ্বলে ওঠে। 

টিজারের শেষ দৃশ্যে ড্রামার উত্তেজনা পৌঁছায় চরম শিখরে; যেখানে বিল্লাকে বলতে শোনা যায় নিজের জীবন ধ্বংস হলেও সে বালাকে শান্তিতে বাঁচতে দেবে না। প্রেম, আধিপত্যের লড়াই আর তীব্র প্রতিশোধের এই জটিল সমীকরণ দর্শকদের শেষ পর্যন্ত স্ক্রিনে ধরে রাখবে বলে ধারণা করা হচ্ছে। তবে তুমুল আলোচনার জন্ম দিলেও নাটকটির প্রচারের চূড়ান্ত তারিখ এখনো আনুষ্ঠানিকভাবে প্রকাশ করেনি প্রযোজনা সংস্থা।


Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝
Advertisement