ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
শাকিব খান নন, অবশেষে কাকে বিয়ে করলেন মিষ্টি জান্নাত
✎ অবজারভার অনলাইন ডেস্ক
⏲ প্রকাশিত: সোমবার, ৩১ আগস্ট, ২০২৬, ১:৪৮ পিএম
সংগৃহীত ছবি
X
Advertisement

সংগৃহীত ছবি

সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে বিয়ের পিঁড়িতে বসেছেন ঢাকাই সিনেমার আলোচিত অভিনেত্রী ও চিকিৎসক মিষ্টি জান্নাত। সম্প্রতি নিজের ফেসবুক অ্যাকাউন্টে ‘গট ম্যারিড’ (Got Married) স্টেটাস যুক্ত করার পর থেকেই বিনোদন অঙ্গনে এই নিয়ে জোর চর্চা শুরু হয়। পরবর্তীতে এক সাক্ষাৎকারে নিজের বিয়ের খবরটি আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেছেন এই অভিনেত্রী।

বিভিন্ন সময়ে চিত্রনায়ক শাকিব খানের সঙ্গে মিষ্টি জান্নাতের বিয়ের গুঞ্জন ছড়িয়ে পড়লেও তা নিছক গুজব বলেই প্রমাণিত হলো। শাকিবের সঙ্গে জড়িয়ে চলা সব জল্পনায় জল ঢেলে মিষ্টি জানান, তার স্বামী একজন ব্যবসায়ী। তবে বিয়ের সুনির্দিষ্ট তারিখ, স্থান কিংবা স্বামীর নাম আপাতত গোপন রাখতে চান তিনি।

স্বামীর পরিচয় প্রসঙ্গে মিষ্টি বলেন, ‘তিনি মূলত একজন ব্যবসায়ী, পাশাপাশি গণমাধ্যমের সঙ্গেও তার কিছুটা সম্পৃক্ততা রয়েছে।’ এটি প্রেমের বিয়ে জানিয়ে অভিনেত্রী বলেন, হুট করে নয় বরং কিছুদিন আগেই তাদের বিয়ে সম্পন্ন হয়েছে। তবে পূর্ণাঙ্গ তথ্য এখনই প্রকাশ করছেন না কেবলই কৌতূহল ধরে রাখার জন্য। সময় হলে জমকালো আয়োজনের মাধ্যমে স্বামীকে সবার সামনে নিয়ে আসবেন বলে জানান তিনি।

বিয়ে গোপন রাখা ও হঠাৎ প্রকাশের কারণ হিসেবে মিষ্টি জানান, প্রেম বা বিয়ের প্রস্তাব নিয়ে প্রায়ই অনাকাঙ্ক্ষিত ফোন ও চাপের মুখোমুখি হতে হচ্ছিল তাকে। সেই বিরক্তিকর পরিস্থিতির অবসান ঘটাতেই বিষয়টি প্রকাশ্যে আনার সিদ্ধান্ত নেন।

শাকিব খানকে কেন্দ্র করে ছড়িয়ে পড়া আলোচনা প্রসঙ্গে মিষ্টি স্পষ্টভাবে জানান, শাকিবের স্ত্রী হওয়ার কোনো ইচ্ছে কখনোই তার ছিল না।

বর্তমানে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হলেও আলাদা থাকছেন তারা; ভবিষ্যতে যেন নতুন সংসার সুন্দরভাবে গুছিয়ে নিতে পারেন, সেজন্য সবার কাছে দোয়া চেয়েছেন তিনি। উল্লেখ্য, অভিনয়ের পাশাপাশি পেশায় চিকিৎসক মিষ্টি জান্নাত নিয়মিত নিজের ক্লিনিক পরিচালনা করছেন এবং বেছে বেছে নাটক ও ওয়ান-অফ কনটেন্টে কাজ করছেন।

এসএ
Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝
Advertisement