ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 শনিবার, ২৯ আগস্ট ২০২৬, ১৪ ভাদ্র ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
ফোবানার মঞ্চে প্রথমবার পারফর্ম করবেন জায়েদ খান
✎ অবজারভার অনলাইন ডেস্ক
⏲ প্রকাশিত: শনিবার, ২৯ আগস্ট, ২০২৬, ৬:৪৬ পিএম
X

ফোবানার মঞ্চে এবার নতুন চমক-পারফর্ম করতে যাচ্ছেন ঢাকাই সিনেমার আলোচিত নায়ক জায়েদ খান। প্রথমবারের মতো উত্তর আমেরিকার অন্যতম বড় বাংলা সাংস্কৃতিক আয়োজন ফোবানা সম্মেলনের মঞ্চে দেখা যাবে এই অভিনেতাকে।

আগামী ৪, ৫ ও ৬ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার অরল্যান্ডোতে বসছে ফোবানার ৪০তম আসর। তিন দিনের এই আয়োজন ঘিরে এরই মধ্যে প্রবাসী বাঙালিদের মধ্যে তৈরি হয়েছে ব্যাপক উৎসাহ।

গান, নাচ, অভিনয়সহ নানা সাংস্কৃতিক পরিবেশনায় জমে উঠবে এবারের ফোবানা। আর এই জমকালো আয়োজনের মঞ্চেই পারফর্ম করে দর্শকদের মাতাবেন জায়েদ খান।

চলচ্চিত্রে অভিনয়ের পাশাপাশি বিভিন্ন দেশে প্রবাসী বাঙালিদের আয়োজনে অংশ নিতে দেখা গেছে তাকে। তবে ফোবানার মতো এত বড় সাংস্কৃতিক আয়োজনের মঞ্চে এবারই প্রথম পারফর্ম করতে যাচ্ছেন এই নায়ক।

শুধু জায়েদ খান নন, বাংলাদেশের আরও বেশ কয়েকজন জনপ্রিয় শিল্পী অংশ নেবেন এবারের সম্মেলনে। তাদের গান, নাচ ও সাংস্কৃতিক পরিবেশনায় অরল্যান্ডো হয়ে উঠবে যেন এক টুকরো বাংলাদেশ।

দীর্ঘদিন ধরে যুক্তরাষ্ট্র ও কানাডার বিভিন্ন শহরে অনুষ্ঠিত হয়ে আসছে ফোবানা সম্মেলন। এর মূল উদ্দেশ্য প্রবাসীদের মধ্যে বাংলা ভাষা ও সংস্কৃতির বন্ধন আরও শক্তিশালী করা।

আর এবার সেই মঞ্চেই জায়েদ খানের প্রথম পারফরম্যান্স। ফলে প্রবাসী দর্শকদের জন্য এটি হতে যাচ্ছে এবারের ফোবানার বাড়তি এক আকর্ষণ।

-টিএস
Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝