ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬, ১৮ ভাদ্র ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
হানিফ ফ্লাইওভারে গাড়ির ধাক্কায় নারী নিহত, পরিচয় মেলেনি
✎ অবজারভার অনলাইন ডেস্ক
⏲ প্রকাশিত: বুধবার, ২ সেপ্টেম্বর, ২০২৬, ৩:৫০ পিএম
সংগৃহীত ছবি
X
Advertisement

সংগৃহীত ছবি

রাজধানীর যাত্রাবাড়ীতে মেয়র হানিফ ফ্লাইওভারের ওপর অজ্ঞাত গাড়ির ধাক্কায় আনুমানিক ৪৫ বছর বয়সী এক নারী নিহত হয়েছেন। বুধবার (২ সেপ্টেম্বর) ভোরে ফ্লাইওভারের স্টেলা গেটসংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

যাত্রাবাড়ী থানার উপপরিদর্শক (এসআই) মো. সাইদুজ্জামান জানান, ভোর সাড়ে ৫টার দিকে ইলেকট্রিক পিল নম্বর জে-৩-এর কাছে ওই নারীকে একটি অজ্ঞাত গাড়ি ধাক্কা দিয়ে পালিয়ে যায়। খবর পেয়ে পুলিশ সকাল ৮টার দিকে ঘটনাস্থল থেকে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

পুলিশ জানায়, নিহত নারীর মাথা ও শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। দুর্ঘটনার পর তার পরিচয় শনাক্তে আঙুলের ছাপ ও ছবি সংগ্রহ করা হয়েছে। তবে তাৎক্ষণিকভাবে তার নাম ও পরিচয় জানা যায়নি।

এসআই সাইদুজ্জামান বলেন, প্রাথমিকভাবে ঘটনাটি সড়ক দুর্ঘটনা বলে ধারণা করা হচ্ছে। অজ্ঞাত গাড়িটি শনাক্তে পুলিশ কাজ করছে।

এফএস
Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝
Advertisement