ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
হাটহাজারীতে অস্ত্র তৈরির কারখানার সন্ধান , গ্রেপ্তার ২
✎ অবজারভার অনলাইন ডেস্ক
⏲ প্রকাশিত: মঙ্গলবার, ১ সেপ্টেম্বর, ২০২৬, ১:০৮ পিএম
সংগৃহীত ছবি
X
Advertisement

সংগৃহীত ছবি

চট্টগ্রামের হাটহাজারীতে একটি অস্ত্র তৈরির কারখানার সন্ধান পেয়েছে পুলিশ। সেখানে অভিযান চালিয়ে অস্ত্র ও গুলি উদ্ধারের পাশাপাশি অস্ত্র তৈরির সময় দুজনকে গ্রেপ্তার করা হয়েছে।

সোমবার (৩১ আগস্ট) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার মির্জাপুর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে অভিযানটি চালানো হয়।

পুলিশ জানায়, গোপন তথ্যের ভিত্তিতে ওই এলাকায় একটি অস্ত্র তৈরির কারখানায় অভিযান চালানো হয়। এ সময় অস্ত্র তৈরিতে ব্যস্ত জামাল হোসেন (৪৪) ও মো. কবিরকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়। তারা দুজনই মির্জাপুর এলাকার বাসিন্দা।

অভিযানে বিভিন্ন ধরনের অস্ত্র, গুলি এবং অস্ত্র তৈরির কাজে ব্যবহৃত বিপুল পরিমাণ সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।

হাটহাজারী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার কাজী মোহাম্মদ তারেক আজিজ জানান, উদ্ধার করা অস্ত্র ও সরঞ্জামের তালিকা ও ধরন যাচাই করা হচ্ছে। অবৈধ অস্ত্র উদ্ধারে পুলিশের অভিযান অব্যাহত থাকবে।

এ ঘটনায় গ্রেপ্তার দুজনের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

এফএস
Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝
Advertisement