ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
৫৭ বছরের রেকর্ড ভেঙে দিলেন সূর্যবংশী
✎ অবজারভার অনলাইন ডেস্ক
⏲ প্রকাশিত: সোমবার, ৩১ আগস্ট, ২০২৬, ১:১০ পিএম
সংগৃহীত ছবি
X
Advertisement

সংগৃহীত ছবি

মাত্র ১৫ বছর বয়সে রেকর্ডের পর রেকর্ড গড়ে যাচ্ছেন বৈভব সূর্যবংশী। চলমান দুলীপ ট্রফিতে গতকাল ইশান কিষাণের চোটে প্রথম শ্রেণির ক্রিকেটে সর্বকনিষ্ঠ অধিনায়কের মর্যাদা পান। একই ম্যাচে আরেকটি রেকর্ড ভেঙে দিলেন ভারতীয় ব্যাটার।

তরুণ এই ওপেনিং ব্যাটার দুলীপ ট্রফিতে ইস্ট জোনের হয়ে খেলছেন।সেমিফাইনালে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন সেন্ট্রাল জোনের বিপক্ষে টুর্নামেন্টের ইতিহাসে সর্বকনিষ্ঠ হাফ সেঞ্চুরিয়ান হলেন তিনি।

সোমবার ব্যাট হাতে বিস্ফোরক ছিলেন সূর্যবংশী। সবচেয়ে কম বয়সে দুলীপ ট্রফির সেঞ্চুরিয়ান হওয়ার খুব কাছে ছিলেন। কিন্তু মাত্র ৮ রানের আক্ষেপ নিয়ে আউট হন তিনি।

আক্রমণাত্মক ব্যাটিংয়ে সূর্যবংশী ৪২ বলে টুর্নামেন্টের দ্রুততম হাফ সেঞ্চুরি করেন। এজন্য তিনটি ছয় ও চারটি চার মেরেছেন তিনি। তাতে লক্ষ্মণ সিংয়ের ৫৭ বছরের রেকর্ড ভেঙেছেন। 

১৯৬৯ সালে ১৬ বছর ২৩ দিনে হাফ সেঞ্চুরি করে এই রেকর্ড অর্ধশতকেরও বেশি সময় ধরে দখলে রেখেছিলেন লক্ষ্মণ। ওই সময় তার বয়স ছিল ১৬ বছর ২৩ দিন। ১৫ বছর ও ১৫৭ দিন বয়সে ফিফটি করে তাকে টপকালেন সূর্যবংশী।

এসএ
Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝
Advertisement