ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
সৌদি আরবে সুপার মার্কেটে ঢুকে বাংলাদেশি প্রবাসীকে গুলি করে হত্যা
✎ অবজারভার প্রতিনিধি
⏲ প্রকাশিত: সোমবার, ৩১ আগস্ট, ২০২৬, ১২:১৯ পিএম
সংগৃহীত ছবি
X
Advertisement

সংগৃহীত ছবি

সৌদি আরবের তায়েফে স্ত্রীর সঙ্গে ফোনে কথা বলার সময় মো. কামরুল হোসেন (৩৭) নামে এক বাংলাদেশি প্রবাসীকে গুলি করে হত্যা করা হয়েছে। তিনি নোয়াখালীর বেগমগঞ্জের বাসিন্দা।

রোববার ভোরে কাজ শেষে তিনি দাঁড়িয়ে স্ত্রীর সঙ্গে কথা বলছিলেন। এসময় এক সৌদি তরুণ হঠাৎ তাকে গুলি  করেন, এরপর তিনি সুপার মার্কেটের ভেতরে পালালেও হামলাকারী পিছু নিয়ে আরও তিন রাউন্ড গুলি চালান, ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। হত্যার পর ওই তরুণ নিজের মাথায় গুলি করে আত্মহত্যা করেন। হামলার কারণ এখনো জানা যায়নি। 

প্রায় তিন বছর আগে ঋণ করে জীবিকার সন্ধানে সৌদি আরবে যান কামরুল, পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি হারিয়ে স্ত্রী-সন্তানরা এখন অনিশ্চয়তায় পড়েছেন।

এফএস

Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝
Advertisement