ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
জিম্বাবুয়েতে মিনিবাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষে নিহত ২৭
✎ অবজারভার অনলাইন ডেস্ক
⏲ প্রকাশিত: রবিবার, ৩০ আগস্ট, ২০২৬, ১১:১৯ এএম
সংগৃহীত ছবি
X
Advertisement

সংগৃহীত ছবি

জিম্বাবুয়েতে একটি পণ্যবাহী ট্রাকের সঙ্গে মিনিবাসের মুখোমুখি সংঘর্ষে অন্তত ২৭ জন ধর্মপ্রাণ মানুষ প্রাণ হারিয়েছেন। শনিবার (২৯ আগস্ট) পুলিশ নিশ্চিত করেছে, একটি ধর্মীয় সম্মেলনে যোগ দিতে যাওয়ার পথে তারা এই মর্মান্তিক দুর্ঘটনার শিকার হন।

রাজধানী হারারে থেকে প্রায় ১৪০ কিলোমিটার দূরে শিভু এলাকার কাছে গত শুক্রবার সন্ধ্যায় দুর্ঘটনাটি ঘটে। পুলিশ জানায়, বিদেশী নিবন্ধিত একটি পণ্যবাহী ট্রাক অন্য একটি গাড়িকে ওভারটেক করতে গিয়ে মিনিবাসটির সঙ্গে মুখোমুখি ধাক্কা খায়।

উভয় গাড়িতে ঠিক কতজন যাত্রী ছিলেন তা স্পষ্ট নয়। দুর্ঘটনায় আরও সাতজন গুরুতর আহত হয়েছেন। রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম জেডবিসির প্রকাশ করা দৃশ্যে দেখা গেছে, আগুনে পুড়ে মিনিবাসটি কেবল একটি কঙ্কালে পরিণত হয়েছে।

জিম্বাবুয়েতে রাস্তার বেহাল দশা এবং অনিয়ন্ত্রিত চলাচলের কারণে সড়ক দুর্ঘটনা প্রায় নিয়মিত ঘটনা। সাধারণ মানুষ দৈনন্দিন চলাচলের জন্য ‘কমবি’ নামে পরিচিত যেসব মিনিবাস ট্যাক্সি ব্যবহার করেন, সেগুলোতে প্রায়ই অতিরিক্ত যাত্রী বহনের অভিযোগ ওঠে।

চলতি বছরের এপ্রিলেও দেশটির একটি মহাসড়কে মিনিবাসে আগুন ধরে ১৮ জন নিহত হয়েছিলেন। এছাড়া ওই একই মাসে অপর এক দুর্ঘটনায় পণ্যবাহী ট্রাকের ধাক্কায় একই পরিবারের মা ও তাঁর পাঁচ সন্তানের মৃত্যু হয়েছিল।

সূত্র: এনডিটিভি

Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝
Advertisement