ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 রবিবার, ৩০ আগস্ট ২০২৬, ১৫ ভাদ্র ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
৫ গোলের ঝড়ে স্টুটগার্টকে উড়িয়ে বায়ার্নের উড়ন্ত শুরু
✎ অবজারভার অনলাইন ডেস্ক
⏲ প্রকাশিত: শনিবার, ২৯ আগস্ট, ২০২৬, ১০:৪৯ এএম
সংগৃহীত ছবি
X

সংগৃহীত ছবি

ডিফেন্ডিং চ্যাম্পিয়ন বায়ার্ন মিউনিখ নতুন বুন্দেসলিগা মৌসুম শুরু করেছে দুর্দান্ত জয় দিয়ে। শনিবার রাতে ঘরের মাঠ অ্যালিয়াঞ্জ অ্যারেনায় স্টুটগার্টকে ৫-১ গোলে উড়িয়ে দিয়ে শিরোপা ধরে রাখার মিশনে উড়ন্ত সূচনা করেছে ভিনসেন্ট কোম্পানির দল।

ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে বায়ার্ন। ২১ মিনিটে জশুয়া কিমিচের কর্নার থেকে দায়োত উপামেকানোর হেডে এগিয়ে যায় স্বাগতিকরা। এরপর স্টুটগার্টের গোলরক্ষক তিয়াগো টমাসের কয়েকটি দারুণ সেভে প্রথমার্ধে ব্যবধান আর বাড়াতে পারেনি বায়ার্ন।

বিরতির পর ম্যাচে নাটকীয়তা বাড়ে। ৫২ মিনিটে জোশা ভাগনোমানের গোলে সমতায় ফেরে স্টুটগার্ট। তবে তিন মিনিট পরই কিমিচের থ্রু বল থেকে গোল করে বায়ার্নকে আবারও এগিয়ে দেন মাইকেল ওলিসে। এরপর আলফনসো ডেভিসের ক্রস ক্লিয়ার করতে গিয়ে আত্মঘাতী গোল করে স্টুটগার্টের ব্যবধান আরও বাড়িয়ে দেন ভাগনোমান।

৮২ মিনিটে বায়ার্নের হয়ে চতুর্থ গোল করেন আলেকসান্ডার পাভলোভিচ। বদলি হিসেবে নেমে ইসমায়েল সাইবারির বাড়ানো বল থেকে গোলটি করেন তিনি। যোগ করা সময়ে সাইবারির পাস থেকেই পঞ্চম গোলটি করেন লুইস দিয়াজ।

বায়ার্নের এই বড় জয়ের রাতে গোলের দেখা পাননি হ্যারি কেইন। তবে দলীয় পারফরম্যান্সে সন্তুষ্টির দিনটি ছিল গোলরক্ষক ম্যানুয়েল নয়্যারের জন্যও বিশেষ। স্টুটগার্টের বিপক্ষে ম্যাচটি ছিল প্রতিযোগিতামূলক ফুটবলে তার ৬০০তম ম্যাচ। এ জয়ের মাধ্যমে বুন্দেসলিগার মৌসুমের প্রথম ম্যাচে বায়ার্নের দীর্ঘ অপরাজিত থাকার ধারাও অক্ষুণ্ন থাকল।

এসএফ

Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝