ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 শনিবার, ২৯ আগস্ট ২০২৬, ১৪ ভাদ্র ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
নালিতাবাড়ী সীমান্তে অনুপ্রবেশকারী ১২ বাংলাদেশি আটক
✎ অবজারভার সংবাদদাতা
⏲ প্রকাশিত: শুক্রবার, ২৮ আগস্ট, ২০২৬, ৮:৫২ পিএম আপডেট: ২৮.০৮.২০২৬ ৮:৫৩ পিএম
X

শেরপুরের নালিতাবাড়ী সীমান্ত এলাকা থেকে অনুপ্রবেশকারী ১২ বাংলাদেশিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। একই সঙ্গে তিনটি হায়েস মাইক্রোবাস ও এর তিন চালককেও আটক করা হয়েছে।

শুক্রবার (২৮ আগস্ট) ভোররাতে উপজেলার ১ নম্বর পোড়াগাঁও ইউনিয়নের বুরুঙ্গা কালাপানি এলাকার গহিন পাহাড়ে ১১১১ নম্বর সীমান্ত পিলারের কাছ থেকে তাদের আটক করে ময়মনসিংহের বিজিবির ৩৯ ব্যাটালিয়নের হলদিগ্রাম ও বারমারী ক্যাম্পের সদস্যরা।

বিজিবি সূত্র জানায়, আটক বাংলাদেশিরা রাজশাহী জেলার গোদাগাড়ী এলাকার বাসিন্দা। তারা এক বছর আগে অবৈধভাবে ভারতে গিয়ে শ্রমিকের কাজ করতেন। সম্প্রতি ভারতীয় পুলিশের তৎপরতা বেড়ে যাওয়ায় দালালের মাধ্যমে শেরপুর জেলার নালিতাবাড়ী উপজেলার ১ নম্বর পোড়াগাঁও ইউনিয়নের বুরুঙ্গা কালাপানি সীমান্ত এলাকা দিয়ে শুক্রবার ভোর ৪টার দিকে ৩০ জন বাংলাদেশি দেশে প্রবেশ করেন।

এ সময় গোপন সংবাদের ভিত্তিতে বিজিবির পৃথক বিশেষ টহল দল অভিযান চালিয়ে ১২ জনকে আটক করতে সক্ষম হয়। তাদের সঙ্গে থাকা বাকিরা গারো পাহাড়ের বিভিন্ন অংশে দৌড়ে পালিয়ে যান। একই সময় তাদের নিতে আসা তিনটি হায়েস মাইক্রোবাস ও এর তিন চালককেও আটক করা হয়।

বিজিবি জানায়, আটক ব্যক্তিদের বিরুদ্ধে পাসপোর্ট আইনে মামলা দিয়ে নালিতাবাড়ী থানায় হস্তান্তর করা হয়েছে।

এদিকে, ১২ বাংলাদেশিকে আটকের বিষয়টি নিশ্চিত করেছেন ময়মনসিংহের ৩৯ বিজিবির হলদিগ্রাম বিওপি ক্যাম্প কমান্ডার নায়েক সুবেদার মো. নুরুল ইসলাম।

এমএস/আরএন
Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝