ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 শনিবার, ২৯ আগস্ট ২০২৬, ১৪ ভাদ্র ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
গোপন বিয়ে নাকি চুক্তিভিত্তিক সম্পর্ক? মুখ খুললেন প্রভা
✎ অবজারভার অনলাইন ডেস্ক
⏲ প্রকাশিত: শুক্রবার, ২৮ আগস্ট, ২০২৬, ২:৪৯ পিএম
সংগৃহীত ছবি
X

সংগৃহীত ছবি

অভিনেত্রী সাদিয়া জাহান প্রভার বিয়ে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ কিছুদিন ধরে নানা আলোচনা চলছে। গোপনে বিয়ে, স্বামীর পরিচয় এমনকি কথিত চুক্তিভিত্তিক সম্পর্ক- এমন নানা দাবি ঘুরছে অনলাইনে। তবে এসব আলোচনা ও দাবিকে ভিত্তিহীন বলে জানিয়েছেন অভিনেত্রী নিজেই।

সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বক্তব্যে প্রভা জানান, তাঁকে ঘিরে ছড়িয়ে পড়া বিয়ের খবরের কোনো সত্যতা নেই। তিনি বিয়ে করেননি। একই সঙ্গে চুক্তিভিত্তিক বিয়ে কিংবা এ ধরনের কোনো সম্পর্কের সঙ্গেও তাঁর সম্পৃক্ততা নেই বলে স্পষ্ট করেছেন তিনি।

প্রভার ব্যক্তিজীবন নিয়ে আলোচনা শুরু হয় তাঁর কয়েকটি সামাজিক যোগাযোগমাধ্যমের পোস্টকে কেন্দ্র করে। কিছুদিন আগে আংটি পরা অবস্থায় একটি ছবি প্রকাশ করেন অভিনেত্রী। পরে হাতে ফুল ও আংটি দেখা যায়- এমন আরও একটি ছবি প্রকাশ করলে অনুসারীদের মধ্যে শুরু হয় নানা জল্পনা। সেখান থেকেই তাঁর বিয়ের খবর ছড়িয়ে পড়ে।

এরপর গুঞ্জন ওঠে, যুক্তরাষ্ট্রে পরিচিত হওয়া বয়সে তুলনামূলক ছোট এক ব্যক্তির সঙ্গে নাকি গোপনে সংসার শুরু করেছেন প্রভা। তবে অভিনেত্রীর বক্তব্য অনুযায়ী, এসব দাবির কোনো ভিত্তি নেই।

বিয়ের গুঞ্জন অস্বীকার করার পাশাপাশি সংবাদ প্রকাশের ধরন নিয়েও অসন্তোষ প্রকাশ করেছেন প্রভা। তাঁর অভিযোগ, তাঁকে নিয়ে বিভিন্ন তথ্য প্রকাশ করা হলেও এ বিষয়ে তাঁর সঙ্গে সরাসরি কথা বলার চেষ্টা করা হয়নি। ফলে যাচাই-বাছাই ছাড়াই নানা ধরনের তথ্য ছড়িয়ে পড়ছে।

প্রভা বলেন, সাংবাদিকদের হাতে থাকা কলমের প্রভাব অনেক বড়। একজন মানুষকে ইতিবাচক বা নেতিবাচকভাবে উপস্থাপনের ক্ষেত্রে একটি প্রতিবেদনের গুরুত্বপূর্ণ ভূমিকা থাকতে পারে। তাই কোনো তথ্য প্রকাশের আগে দায়িত্বশীলতা ও যথাযথ যাচাই-বাছাই প্রয়োজন।

ব্যক্তিগত জীবন নিয়ে চলমান আলোচনা প্রসঙ্গে অনুসারীদেরও সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন এই অভিনেত্রী। তাঁর সম্পর্কে কোনো তথ্য জানতে হলে সামাজিক যোগাযোগমাধ্যমে তাঁর নিজের দেওয়া বক্তব্যকেই গুরুত্ব দেওয়ার পরামর্শ দিয়েছেন তিনি।

-টিএস
Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝