ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 শুক্রবার, ২৮ আগস্ট ২০২৬, ১৩ ভাদ্র ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
ইরানের ওপর মার্কিন নিষেধাজ্ঞা মানবে না পাকিস্তান
✎ অবজারভার অনলাইন ডেস্ক
⏲ প্রকাশিত: বৃহস্পতিবার, ২৭ আগস্ট, ২০২৬, ৭:১৬ পিএম
X

ইরানের ওপর যুক্তরাষ্ট্রের আরোপিত একতরফা নিষেধাজ্ঞা পাকিস্তানের জন্য বাধ্যতামূলক নয় বলে জানিয়েছে ইসলামাবাদ। পাকিস্তানের দাবি, এসব নিষেধাজ্ঞা আন্তর্জাতিক আইনের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। তাই নিষেধাজ্ঞা ও অর্থনৈতিক চাপের পরিবর্তে সংলাপের মাধ্যমে বিরোধ নিষ্পত্তির পক্ষে দেশটি।

বৃহস্পতিবার (২৭ আগস্ট) ইসলামাবাদে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র তাহের আন্দ্রাবি এ অবস্থানের কথা জানান।

তিনি বলেন, ইরানের ওপর যুক্তরাষ্ট্রের একতরফা নিষেধাজ্ঞাকে আন্তর্জাতিক আইনের সঙ্গে সঙ্গতিপূর্ণ মনে করে না পাকিস্তান। ফলে এসব নিষেধাজ্ঞার কারণে ইসলামাবাদ নিজেকে আবদ্ধ বা বাধ্য মনে করে না।

পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র আরও বলেন, আন্তর্জাতিক বিরোধ ও মতপার্থক্য সমাধানের সবচেয়ে কার্যকর পথ হলো আলোচনা ও কূটনৈতিক সংলাপ। কোনো দেশের ওপর একতরফা অর্থনৈতিক চাপ প্রয়োগের পরিবর্তে সংশ্লিষ্ট পক্ষগুলোর আলোচনায় বসা উচিত।

পাকিস্তানের এই বক্তব্য এমন সময়ে এল, যখন ইরানের ওপর অর্থনৈতিক চাপ আরও বাড়ানোর উদ্যোগ নিয়েছে যুক্তরাষ্ট্র। সোমবার মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট ইরানের বিরুদ্ধে নতুন একাধিক নিষেধাজ্ঞার ঘোষণা দেন।

ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন তেহরানের ওপর অর্থনৈতিক চাপ বাড়িয়ে বিভিন্ন বিষয়ে ইরানকে ছাড় দিতে বাধ্য করার কৌশল নিয়েছে। নতুন নিষেধাজ্ঞাগুলোও সেই বৃহত্তর চাপ প্রয়োগের নীতির অংশ বলে জানিয়েছে ওয়াশিংটন।

যুক্তরাষ্ট্র দীর্ঘদিন ধরে ইরানের পারমাণবিক কর্মসূচি, আঞ্চলিক কর্মকাণ্ড ও বিভিন্ন নীতির কারণে দেশটির ওপর ব্যাপক অর্থনৈতিক নিষেধাজ্ঞা দিয়ে আসছে। এসব নিষেধাজ্ঞার আওতায় ইরানের ব্যক্তি, প্রতিষ্ঠান, আর্থিক নেটওয়ার্ক ও বাণিজ্যিক কার্যক্রমকে লক্ষ্যবস্তু করা হয়েছে।

ইরানের প্রতিবেশী পাকিস্তানের জন্য বিষয়টি বিশেষভাবে গুরুত্বপূর্ণ। দুই দেশের দীর্ঘ সীমান্তের পাশাপাশি নিরাপত্তা, বাণিজ্য ও জ্বালানি সরবরাহসহ বিভিন্ন ক্ষেত্রে পারস্পরিক স্বার্থ রয়েছে।

এ অবস্থায় যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা নীতির বিষয়ে ইসলামাবাদের অবস্থান আঞ্চলিক কূটনীতিতে তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন পর্যবেক্ষকেরা। তেহরানের ওপর ওয়াশিংটনের চাপ বাড়লেও পাকিস্তান স্পষ্ট করেছে, মার্কিন একতরফা নিষেধাজ্ঞাকে তারা নিজেদের জন্য আন্তর্জাতিক বাধ্যবাধকতা হিসেবে দেখছে না।

একই সঙ্গে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে উত্তেজনা কমাতে সংলাপ ও কূটনৈতিক সমাধানের ওপর গুরুত্ব দিচ্ছে পাকিস্তান। ইসলামাবাদের মতে, আলোচনার মাধ্যমেই দীর্ঘমেয়াদি ও টেকসই সমাধানে পৌঁছানো সম্ভব।

সূত্র: আল-জাজিরা

-টিএস
Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝