ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 শুক্রবার, ২৮ আগস্ট ২০২৬, ১৩ ভাদ্র ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
হতাশ ভারত! রুদ্ধশ্বাস প্রতিরোধে বাঁচল শ্রীলঙ্কা
✎ অবজারভার অনলাইন ডেস্ক
⏲ প্রকাশিত: বৃহস্পতিবার, ২৭ আগস্ট, ২০২৬, ৬:৪১ পিএম
সংগৃহীত ছবি
X

সংগৃহীত ছবি

শ্রীলঙ্কার বিপক্ষে প্রথমবার ফলো-অন করিয়েও টেস্ট জিততে ব্যর্থ হলো ভারত। শেষ দিনে ভারতীয় বোলাররা সর্বোচ্চ চেষ্টা করেও শেষ চার উইকেট তুলে নিতে পারেননি। দিনুশার ধৈর্য, শ্রীলঙ্কার লেজের ব্যাটারদের প্রতিরোধ এবং সময়ের সঙ্গে লড়াই, সব মিলিয়ে ম্যাচের শেষ মুহূর্তগুলো হয়ে ওঠে রুদ্ধশ্বাস। 

জয় যেন হাতের মুঠোয়, শেষ দিনে ভারতের প্রয়োজন ছিল মাত্র চার উইকেট। অন্যদিকে শ্রীলঙ্কার সামনে একটাই লক্ষ্য, যেকোনো মূল্যে উইকেটে টিকে থেকে ম্যাচ বাঁচানো। শেষ পর্যন্ত সেই লড়াইয়ে সফল হলো স্বাগতিকরা। সোনাল দিনুশার দুর্দান্ত অপরাজিত সেঞ্চুরিতে ভারত-শ্রীলঙ্কার দ্বিতীয় টেস্ট শেষ হয়েছে নাটকীয় ড্রয়ে। 

কলম্বোর সিংহলীজ স্পোর্টস ক্লাব মাঠে ম্যাচের শেষ দিন শুরু হয়েছিল শ্রীলঙ্কার জন্য চরম চাপ নিয়ে। ভারত প্রথম ইনিংসে ৪৬২ রান করার পর শ্রীলঙ্কাকে ২৯০ রানে অলআউট করে ২১৩ রানের লিড নেয়। এরপর ভারত স্বাগতিকদের ফলো অন করায়। ফলে ম্যাচ জিততে ভারতের হাতে ছিল যথেষ্ট সময় ও সুযোগ। 

কিন্তু দ্বিতীয় ইনিংসে শ্রীলঙ্কা দেখাল অসাধারণ মানসিক দৃঢ়তা। একের পর এক উইকেট হারালেও দিনুশা ছিলেন অবিচল। দিনের শুরুতে মাত্র চার উইকেট হাতে নিয়ে মাঠে নামা শ্রীলঙ্কা একসময় ২২৯ রানে ৬ উইকেট হারিয়ে ম্যাচ বাঁচানোর লড়াইয়ে প্রায় কোণঠাসা হয়ে পড়েছিল। সেখান থেকেই শুরু হয় দিনুশার প্রতিরোধ। 

১৪৫তম ওভারে ৪০০ রানের গণ্ডিও পেরিয়ে যায় শ্রীলঙ্কা। শেষ পর্যন্ত ১৫৪ ওভারে ৯ উইকেটে ৪২৯ রান করে ইনিংস শেষ করে তারা। ফলে শেষ উইকেটটি তুলে আর জয় নিশ্চিত করার সুযোগ আর পায়নি ভারত। ২৬৪ বল খেলা দিনুশা শেষ পর্যন্ত ১৩৩ রানে অপরাজিত থেকেছেন। ইনিংসে ছিল ৮টি চার ও ২টি ছয়। সঙ্গে ছিলেন আসিথা ফার্নান্ডো। ২৪ বল খেলে শূন্য রানে টিকে ছিলেন তিনি। 

এর আগে ম্যাচের শুরু থেকেই নিয়ন্ত্রণে ছিল ভারত। ১৩৮ ওভারে ৯ উইকেটে ৫০৩ রান তুলে ইনিংস ঘোষণা করে সফরকারীরা। জবাবে শ্রীলঙ্কার প্রথম ইনিংস থামে ২৯০ রানে। ফলে ভারত পায় ২১৩ রানের বড় লিড।

এই বিশাল ঘাটতি নিয়ে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নামলেও এবার নিজেদের ভুল শুধরে নেয় লঙ্কানরা। ব্যাটারদের দৃঢ়তায় ১৫৪ ওভার উইকেটে কাটিয়ে দিয়ে নিশ্চিত করে ড্র।

অন্যদিকে ভারত ম্যাচের বড় অংশজুড়ে আধিপত্য বিস্তার করেও শেষ হাসি হাসতে পারেনি। প্রথম টেস্টে গলে শ্রীলঙ্কাকে ১৬৫ রানে হারানোর পর দ্বিতীয় টেস্ট ড্র হওয়ায় দুই ম্যাচের সিরিজ ১-০ ব্যবধানে জিতে নিয়েছে ভারত। 

এই টেস্ট শুধু শ্রীলঙ্কাকে বাঁচানোর জন্য নয়, ব্যক্তিগতভাবেও স্মরণীয় হয়ে থাকল সোনাল দিনুশার জন্য। দ্বিতীয় টেস্টের দুই ইনিংসেই তিনি সেঞ্চুরি করেছেন। প্রথম ইনিংসে তাঁর ব্যাট থেকে আসে ১০৩ রান, আর দ্বিতীয় ইনিংসে অপরাজিত ১৩৩।

দুই ম্যাচের সিরিজে দিনুশা করেছেন মোট ৪২০ রান এবং তিনটি সেঞ্চুরি। পুরো সিরিজে তাঁর ব্যাট থেকে এসেছে টানা চারটি পঞ্চাশোর্ধ্ব ইনিংস। ফলে ভারতের বিপক্ষে এই সিরিজে তিন সেঞ্চুরি করা ব্যাটার হিসেবে তিনি বিরল কীর্তি গড়েছেন।

দুই টেস্টের সিরিজে তিনি মোট তিনটি সেঞ্চুরি করেছেন , যা তাঁকে শ্রীলঙ্কার মাত্র তৃতীয় এবং বিশ্ব ক্রিকেটের নবম ব্যাটার হিসেবে দুই ম্যাচের টেস্ট সিরিজে তিন সেঞ্চুরির বিরল কীর্তির মালিক করেছে। 

এফএস
Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝