ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
‘ডাকাতির প্রস্তুতি’ নিয়ে ট্রাকে অবস্থান, কালীগঞ্জে আটক ২
✎ অবজারভার সংবাদদাতা
⏲ প্রকাশিত: বুধবার, ২৬ আগস্ট, ২০২৬, ৭:০৯ পিএম
X
Advertisement

গাজীপুরের কালীগঞ্জে ডাকাতির প্রস্তুতির অভিযোগে বিল্লাল হাওলাদার (৪৬) ও রবিন (৩৫) নামে দুজনকে আটক করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে ডাকাতির কাজে ব্যবহারের বিভিন্ন সরঞ্জাম এবং একটি ট্রাক উদ্ধার করা হয়েছে।

মঙ্গলবার (২৫ আগস্ট) দিবাগত রাত ৩টার দিকে উপজেলার নাগরী ইউনিয়নের পূর্বাচল ১৫ নম্বর সেক্টরের হরদিবাজার সংলগ্ন বাসাবাসি এলাকায় এ ঘটনা ঘটে। বুধবার (২৬ আগস্ট) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জাকির হোসেন।

পুলিশ জানায়, ওই রাতে নাগরী ইউনিয়নে বিশেষ অভিযান পরিচালনা করা হচ্ছিল। পুলিশ পূর্বাচল স্বাধীনতা চত্বরে অবস্থানকালে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে, পূর্বাচল ১৫ নম্বর সেক্টরের ৫৬ নম্বর সেতুর উত্তর-পূর্ব পাশে সার্ভিস লেনের ওপর একটি ট্রাকের বডিতে কয়েকজন ব্যক্তি অবস্থান করছেন। তারা ডাকাতির প্রস্তুতি নিচ্ছেন বলে তথ্য পাওয়া যায়।

পরে ঊর্ধ্বতন কর্মকর্তাকে বিষয়টি জানিয়ে ঘটনাস্থলের দিকে এগিয়ে যায় পুলিশ। পুলিশের উপস্থিতি টের পেয়ে ট্রাকের আশপাশে থাকা ৮-৯ জন পালানোর চেষ্টা করেন। এ সময় পুলিশ বিল্লাল ও রবিনকে আটক করতে সক্ষম হয়। অন্যরা রাতের অন্ধকারে পালিয়ে যায়।

পরে আটক দুজনের দেখানো ও শনাক্তের ভিত্তিতে ট্রাকের ভেতরে তল্লাশি চালানো হয়। সেখান থেকে ডাকাতির কাজে ব্যবহারের বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়। পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, উদ্ধার করা ট্রাকটির নম্বর ঢাকা মেট্রো-ট-২৪-৩২৩১।

গ্রেপ্তার বিল্লাল হাওলাদার বরগুনার তালতলী থানার ছোটবগী এলাকার মোস্তফা হাওলাদারের ছেলে। বর্তমানে তিনি নারায়ণগঞ্জের ফতুল্লা রেলস্টেশন এলাকায় বসবাস করেন। রবিন পটুয়াখালীর গলাচিপা থানার খাইরুজ্জামান বাজার এলাকার মৃত দুলালের ছেলে। বর্তমানে তিনি নারায়ণগঞ্জের পাগলা থানার বৌ-বাজার, বটতলা এলাকায় থাকেন।

ওসি মো. জাকির হোসেন জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার দুজন নিজেদের নাম-পরিচয় জানিয়েছেন। পুলিশের দাবি, তারা ডাকাত দলের সক্রিয় সদস্য বলে স্বীকার করেছেন। তাদের বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে।

পুলিশের দাবি, অজ্ঞাতনামা সহযোগীদের নিয়ে ডাকাতির উদ্দেশ্যেই তারা ওই স্থানে অবস্থান করছিলেন। তবে অভিযান শুরুর আগেই পুলিশের হাতে আটক হওয়ায় তাদের পরিকল্পনা বাস্তবায়ন সম্ভব হয়নি।

এ ঘটনায় কালীগঞ্জ থানায় মামলা দায়ের করা হয়েছে। মামলার পর গ্রেপ্তার বিল্লাল হাওলাদার ও রবিনকে বুধবার দুপুরে গাজীপুর আদালতে পাঠানো হয়েছে।
Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝
Advertisement