ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 সোমবার, ২৪ আগস্ট ২০২৬, ৯ ভাদ্র ১৪৩৩
শিরোনাম
Advertisement
স্বামীকে মিছিলে, একমাত্র ছেলেকে হারালেন মাঠে
✎ অবজারভার প্রতিনিধি
⏲ প্রকাশিত: সোমবার, ২৪ আগস্ট, ২০২৬, ৮:০৪ পিএম
সংগৃহীত ছবি
X

সংগৃহীত ছবি

২০২২ সালে বিএনপির মিছিলে পুলিশের গুলিতে স্বামীকে হারিয়েছিলেন নাসরিন আক্তার। একমাত্র অবলম্বন ছিল সন্তান। সে সন্তানও রইল না। গতকাল (২৩ আগস্ট) রবিবার বাড়ির পাশে ফুটবল খেলার সময় মৃত্যুর কোলে ঢলে পড়ে মাহী। বেঁচে থাকার একমাত্র অবলম্বন ছেলেকে হারিয়ে মা নাসরিন আক্তার এখন বাকরুদ্ধ।

প্রতিবেশীরা জানান,গতকাল বিকেলে পাথরাজ আদর্শ উচ্চবিদ্যালয় মাঠে বন্ধুদের সঙ্গে ফুটবল খেলার সময় অচেতন হয়ে পড়ে মাহী । সেখান থেকে তাকে বোদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

বোদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসা কর্মকর্তা মো. জাহিদ হাসান বলেন, ‘গতকাল বিকেলে আবদুল্লাহ আল মাহী নামের ওই কিশোরকে মৃত অবস্থায় স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হয়েছিল। তার স্বজনদের কাছে জেনেছি, ফুটবল খেলার সময় সে অচেতন হয়ে পড়েছিল।’

৪ বছর পূর্বে পঞ্চগড় জেলা শহরে বিএনপির গণমিছিল কর্মসূচিতে পুলিশের আবদুর রশিদ আরেফিন (৫০) মারা গিয়েছিলেন। তিনি ময়দানদীঘি ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক ছিলেন। 

মাহী পঞ্চগড় জেলার বোদা সরকারি পাইলট মডেল স্কুল অ্যান্ড কলেজের দশম শ্রেণির ছাত্র ছিল। বেলা আড়াইটায় পাথরাজ-চন্দনপাড়া এলাকায় বাবার কবরের পাশে মাহীকে দাফন করা হয়েছে।

এফএস
Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝