ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 বৃহস্পতিবার, ২০ আগস্ট ২০২৬, ৫ ভাদ্র ১৪৩৩
শিরোনাম
Advertisement
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম টেস্টে না খেলার আক্ষেপ নেই শরিফুলের
✎ অবজারভার অনলাইন ডেস্ক
⏲ প্রকাশিত: বুধবার, ১৯ আগস্ট, ২০২৬, ১:২৬ পিএম
সংগৃহীত ছবি
X

সংগৃহীত ছবি

অস্ট্রেলিয়ার বিপক্ষে ডারউইন টেস্টে বাংলাদেশের ঐতিহাসিক জয়ের সাক্ষী হতে পারেননি শরিফুল ইসলাম। চোটের কারণে একাদশের বাইরে থাকা এই পেসার অবশ্য বিষয়টিকে দুর্ভাগ্য হিসেবে দেখছেন না। বরং ইনজুরির পর বিশ্রাম ও পুনর্বাসনের সময়টিকে শরীরের জন্য ইতিবাচক হিসেবে দেখছেন তিনি।

ম্যাকাইয়ে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট সামনে রেখে বুধবার (১৯ আগস্ট) সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে নিজের চোট, দলের পারফরম্যান্স ও পরবর্তী ম্যাচের প্রস্তুতি নিয়ে কথা বলেন শরিফুল।

প্রথম টেস্টে খেলতে না পারলেও সতীর্থদের সাফল্যে খুশি এই বাঁহাতি পেসার। অনুপস্থিতিকে দুর্ভাগ্য মনে করেন কি না, এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘না, আনলাকি না। যেটা হওয়ার, সেটা তো বলে-কয়ে হয় না। আল্লাহ যা করেন, ভালোর জন্যই করেন। ইনজুরির পর কিছুদিন বিশ্রাম পেয়েছি, রিহ্যাব করেছি। আমার মনে হয়, শরীরের জন্য ভালোই হয়েছে।’

ডারউইনে অস্ট্রেলিয়াকে ৯ উইকেটে হারিয়ে তিন ম্যাচের সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে আছে বাংলাদেশ। ঐতিহাসিক সেই জয়ের সময় মাঠে না থাকলেও দলের সাফল্যের অংশ হতে পেরে সন্তুষ্ট শরিফুল। মজা করে তিনি বলেন, স্কোয়াডে না থাকলেও অন্তত উদযাপনের ছবিতে জায়গা হয়েছে তার।

শরিফুল বলেন, ‘আমার খুবই ভালো লেগেছে। আলহামদুলিল্লাহ। এরকম একটা জয়ের অংশ হতে পেরে, ছবির ভেতর তো অন্তত আসছি (হাসি)। স্কোয়াডে না থাকলেও খুবই ভালো লাগছে। চেষ্টা করব এটা ক্যারি করার। আমি সবসময়ই প্রস্তুত। দেখা যাক, যদি রিজিকে থাকে, ইনশাআল্লাহ।’

ডারউইনের জয়ের পর এবার ম্যাকাইয়ে সিরিজ জয়ের লক্ষ্য বাংলাদেশের। দলের পেসারদের সাম্প্রতিক পারফরম্যান্সও আশাবাদী করছে শরিফুলকে। তবে ব্যক্তিগত সাফল্যের চেয়ে দলগত পারফরম্যান্সকেই বেশি গুরুত্ব দিচ্ছেন তিনি।

‘পেসাররা ভালো করলে ভালো লাগে। টিম বাংলাদেশ যখন ভালো করে, ব্যাটিং, বোলিং, ফিল্ডিং তিন বিভাগেই যখন ভালো করে, তখন আরও বেশি ভালো লাগে। ইউনিট হিসেবে পারফর্ম করলেই কিন্তু আমরা জয়টা ছিনিয়ে আনতে পারি’, বলেন শরিফুল।

এসএ
Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝