ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 মঙ্গলবার, ১৮ আগস্ট ২০২৬, ৩ ভাদ্র ১৪৩৩
শিরোনাম
Advertisement
বাংলাদেশ-পাকিস্তান-আফগানিস্তান আবারও ভারতের অংশ হবে
✎ অবজারভার অনলাইন ডেস্ক
⏲ প্রকাশিত: মঙ্গলবার, ১৮ আগস্ট, ২০২৬, ১২:৫৬ পিএম
সংগৃহীত ছবি
X

সংগৃহীত ছবি

বাংলাদেশ, পাকিস্তান ও আফগানিস্তান একদিন আবারও ভারতের অংশ হবে বলে মন্তব্য করেছেন ভারতের বিতর্কিত যোগগুরু রামদেব। একই সঙ্গে ভারতীয়দের একটু ধৈর্য ধরার আহ্বান জানিয়েছেন তিনি।

এই গুরু দাবি করেছেন, ভারতে কোনো ধর্ম হুমকির মুখে নেই। কিন্তু ভারতের সম্মান ও গৌরব ঝুঁকিতে ছিল বলে জানান তিনি।

সোমবার (১৭ আগস্ট) রায়পুরের স্বামী বিবেকানন্দ বিমানবন্দরে বিভিন্ন বিষয় নিয়ে কথা বলেন তিনি। যারমধ্যে ছিল সনাতন ধর্ম, শাসন এবং গণতন্ত্র। এই হিন্দু গুরু দাবি করেন, বাংলাদেশ ও পাকিস্তানে হিন্দু ধর্মাবলম্বীরা নির্যাতনের শিকার হচ্ছে। যদিও নিজের দাবির পক্ষে তিনি কোনো প্রমাণ দেননি।

রামদেব বলেন, “হিন্দুরা বাংলাদেশ ও পাকিস্তানে যে নিগ্রহ ও অবিচারের শিকার হচ্ছে তা মানব সভ্যতার অন্যতম বড় নিষ্ঠুরতা। বাংলাদেশ, পাকিস্তান ও আফগানিস্তান একদিন ভারতের সঙ্গে পুনরায় একীভূত হবে। শুধু একটু ধৈর্য ধরুন।”

ভারত ও ভারতের জনগণকে বিশ্বের উন্নত দেশের কাতারে দেখতে চান উল্লেখ করে রামদেব বলেন, “আমি ভারতের অর্থনীতি বিশ্বের সেরার কাতারে দেখতে চাই। রুপির মূল্য যেন ডলার ও পাউন্ডের সমান হয়। আমি দেখতে চাই ভারতের পাসপোর্ট এতটা শক্তিশালী হবে যে ভারতীয়দের বিশ্বের কোথাও ভ্রমণ করতে ভিসা লাগবে না।


সূত্র: ইন্ডিয়া টুডে

এসএফ
Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝