ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 বৃহস্পতিবার, ২০ আগস্ট ২০২৬, ৫ ভাদ্র ১৪৩৩
শিরোনাম
Advertisement
হাটহাজারীতে তরুণকে গুলি করে পালাল অজ্ঞাত অস্ত্রধারীরা
✎ অবজারভার সংবাদদাতা
⏲ প্রকাশিত: সোমবার, ১৭ আগস্ট, ২০২৬, ৯:৫৭ পিএম
X

চট্টগ্রামের হাটহাজারীতে মুহাম্মদ আরাফাত (২৫) নামের এক তরুণকে গুলি করে পালিয়েছে কয়েকজন অস্ত্রধারী। সোমবার বিকেল ৪টার দিকে উপজেলার দক্ষিণ মাদার্শা ইউনিয়নের বড়ুয়াপাড়ার হ্যাচারি এলাকায় এ ঘটনা ঘটে।

গুলিবিদ্ধ আরাফাত উপজেলার মধ্যম মাদার্শা ইউনিয়নের মদুনাঘাট এলাকার মোহাম্মদ আইয়ুবের ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, মদুনাঘাট বাজার থেকে কয়েকজন অস্ত্রধারী আরাফাতকে ধাওয়া করে। পরে বড়ুয়াপাড়া হ্যাচারি এলাকায় তাঁকে গুলি করে হামলাকারীরা পালিয়ে যায়। এ সময় গুলির শব্দে আশপাশের মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে স্থানীয় লোকজন এগিয়ে গিয়ে ওই তরুণকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান।

আরাফাতের মুখে শর্টগানের গুলি লেগেছে। তবে তাঁর আঘাত গুরুতর নয়। চিকিৎসা শেষে তাঁকে হাসপাতাল থেকে ছাড়পত্র দেওয়া হয়েছে। আহত আরাফাত নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের সমর্থক বলে পুলিশ সূত্রে জানা গেছে।

দক্ষিণ মাদার্শা ইউনিয়ন পরিষদের ৬ নম্বর ওয়ার্ডের সদস্য মুহাম্মদ নাজিম উদ্দিন জানান, গুলির শব্দ ও স্থানীয় লোকজনের কাছ থেকে খবর পেয়ে তিনি ঘটনাস্থলে যান। স্থানীয় বিরোধকে কেন্দ্র করে গুলির ঘটনা ঘটতে পারে বলে তাঁর ধারণা।

মদুনাঘাট পুলিশ ফাঁড়ির পরিদর্শক ইব্রাহিম আহমেদ জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেছে। স্থানীয় লোকজন গুলিবিদ্ধ একজনকে হাসপাতালে নিয়ে গেছেন। এ ব্যাপারে পরে বিস্তারিত জানানো সম্ভব হবে বলেও জানান তিনি।

হাটহাজারী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার কাজী মো. তারেক আজিজ জানান, কারা এ ঘটনার সঙ্গে জড়িত, তা তদন্ত করে দেখা হচ্ছে। পরে এ ব্যাপারে বিস্তারিত জানানো সম্ভব হবে।

ইউএন/আরএন
Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝