বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল ঢাকা মহানগর দক্ষিণের অন্তর্গত ওয়ারী থানা ছাত্রদলের আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে।
বৃহস্পতিবার (১৩ আগস্ট) ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রদলের সভাপতি শামীম মাহমুদ ও সাধারণ সম্পাদক আব্দুর রহিম ভূঁইয়া এ কমিটির অনুমোদন দেন।
নবগঠিত কমিটিতে আমজাদ হোসেন মামুনকে সভাপতি এবং আব্দুল মান্নান ভূঁইয়াকে সাধারণ সম্পাদক করা হয়েছে।
কমিটির অন্যান্য দায়িত্বপ্রাপ্তরা হলেন—সিনিয়র সহ-সভাপতি রাব্বি ইসলাম নাঈম, সহ-সভাপতি মোবারক হোসেন মুন্না, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আসাদ হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক মেহেদী হাসান সিয়াম, যুগ্ম সাধারণ সম্পাদক আকাশ চৌধুরী ইমন এবং সাংগঠনিক সম্পাদক ফাইজান ইকবাল আশিক।
কমিটি অনুমোদনের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আগামী ৩০ দিনের মধ্যে ওয়ারী থানা ছাত্রদলের পূর্ণাঙ্গ কমিটি গঠন করতে নবগঠিত আংশিক কমিটিকে নির্দেশ দেওয়া হয়েছে।