ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 শনিবার, ১৫ আগস্ট ২০২৬, ৩১ শ্রাবণ ১৪৩৩
শিরোনাম
Advertisement
রাজধানীতে অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার
✎ অবজারভার অনলাইন ডেস্ক
⏲ প্রকাশিত: শনিবার, ১৫ আগস্ট, ২০২৬, ৭:৫৪ এএম
X

রাজধানীর কামরাঙ্গীরচর থেকে অজ্ঞাতপরিচয়ের এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার রাতে স্থানীয় কয়েকজন তাকে অচেতন অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, রাত ৮টার দিকে কামরাঙ্গীরচর থানা এলাকার একটি সরকারি স্কুলের মাঠের পাশে ওই যুবককে পড়ে থাকতে দেখা যায়। স্থানীয়দের দাবি, তার শরীরে আঘাতের চিহ্ন ছিল।

নাজিম নামের এক পথচারী স্থানীয়দের সহায়তায় ওই যুবককে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত ১০টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মৃত যুবকের নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি। তার পরনে ছিল হাফ হাতা গেঞ্জি ও কালো ট্রাউজার।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির পরিদর্শক মো. ফারুক বিষয়টি নিশ্চিত করে জানান, ময়নাতদন্তের জন্য যুবকের মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। ঘটনাটি কামরাঙ্গীরচর থানা পুলিশকেও জানানো হয়েছে।
Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝