ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 শনিবার, ১৫ আগস্ট ২০২৬, ৩১ শ্রাবণ ১৪৩৩
শিরোনাম
Advertisement
নিউরোসায়েন্সেস হাসপাতালে নতুন ৫০০ শয্যার ভবন উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
✎ অবজারভার অনলাইন ডেস্ক
⏲ প্রকাশিত: শনিবার, ১৫ আগস্ট, ২০২৬, ১০:৩৪ এএম আপডেট: ১৫.০৮.২০২৬ ১০:৩৮ এএম
X

ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস ও হাসপাতালের ৫০০ শয্যার নতুন ভবন উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

শনিবার (১৫ আগস্ট) সকালে তিনি নতুন ভবনটির উদ্বোধন করেন।

নতুন ৫০০ শয্যা যুক্ত হওয়ায় হাসপাতালটির মোট শয্যাসংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ হাজারে। এতে রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকা থেকে আসা নিউরোলজিক্যাল রোগীদের চিকিৎসাসেবা আরও সম্প্রসারিত হবে বলে আশা করা হচ্ছে।

মাথায় আঘাত, স্ট্রোক, টিউমার, মৃগীসহ বিভিন্ন ধরনের স্নায়ুরোগের চিকিৎসায় প্রতিদিন বিপুলসংখ্যক রোগী এই হাসপাতালে আসেন। হাসপাতালটিতে আধুনিক চিকিৎসা, অস্ত্রোপচার ও বিভিন্ন ধরনের পরীক্ষার ব্যবস্থা রয়েছে।

হাসপাতাল সূত্রে জানা যায়, প্রতিদিন বহির্বিভাগে প্রায় ৩ হাজার রোগী চিকিৎসা নিতে আসেন। পাশাপাশি ২৪ ঘণ্টার জরুরি বিভাগেও রোগীর চাপ থাকে। অতিরিক্ত রোগীর চাপ সামাল দিতে বিদ্যমান শয্যা ও অবকাঠামো পর্যাপ্ত না হওয়ায় নতুন ভবন নির্মাণের উদ্যোগ নেওয়া হয়।

এরই ধারাবাহিকতায় ২০১৯ সালে ১৫ তলাবিশিষ্ট নতুন ভবন নির্মাণের কাজ শুরু হয়। ২০২৫ সালে ভবনটি হাসপাতাল কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়।

নতুন ভবন চালুর ফলে হাসপাতালটির চিকিৎসাসেবা ও রোগী ব্যবস্থাপনার সক্ষমতা আরও বাড়বে বলে সংশ্লিষ্টরা আশা করছেন।

-টিএস
Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝