ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 শনিবার, ১৫ আগস্ট ২০২৬, ৩১ শ্রাবণ ১৪৩৩
শিরোনাম
Advertisement
আজ রাজধানীজুড়ে বাড়তি নজরদারি
✎ অবজারভার অনলাইন ডেস্ক
⏲ প্রকাশিত: শনিবার, ১৫ আগস্ট, ২০২৬, ৮:৩৪ এএম আপডেট: ১৫.০৮.২০২৬ ৮:৩৯ এএম
X

রাজধানীতে আজ ১৫ আগস্টকে কেন্দ্র করে জোরদার করা হয়েছে নিরাপত্তা ব্যবস্থা। নগরবাসীর নিরাপত্তা নিশ্চিত ও যেকোনো অপ্রীতিকর পরিস্থিতি মোকাবিলায় বিভিন্ন স্থানে বসানো হয়েছে চেকপোস্ট ও তল্লাশি চৌকি। গুরুত্বপূর্ণ 

স্থাপনা, জনসমাগমস্থল ও প্রবেশপথে বাড়ানো হয়েছে নজরদারি।
ডিএমপির অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (মিডিয়া) নিয়াজ মেহেদী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে শুক্রবার (১৪ আগস্ট) এসব তথ্য জানানো হয়।

ডিএমপি জানায়, রাজধানীর বিভিন্ন এলাকায় পিকেট ও তল্লাশি চৌকি বসানো হয়েছে। মহানগরের প্রবেশপথগুলোতে কড়া নজরদারির পাশাপাশি চলছে তল্লাশি। নিরাপত্তা কার্যক্রমে ডিবি ও সিটিটিসির সদস্যরা দায়িত্ব পালন করছেন।
গুরুত্বপূর্ণ স্থান ও জনসমাগমস্থলে সুইপিং কার্যক্রম পরিচালনা করছে সোয়াট, বোম্ব ডিসপোজাল ইউনিট ও কে-নাইন দল। গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোতে সিসিটিভি ক্যামেরা ও ড্রোনের মাধ্যমে নজরদারি করা হচ্ছে।

এ ছাড়া সাদা পোশাকে গোয়েন্দা তথ্য সংগ্রহে নিয়োজিত রয়েছেন সিটিএসবি ও আইএডির সদস্যরা। ডিএমপির পাশাপাশি র‌্যাব ও সিআইডির অতিরিক্ত সদস্যরাও নিরাপত্তায় মাঠে রয়েছেন।

জরুরি পরিস্থিতি মোকাবিলায় কুইক রেসপন্স টিম (কিউআরটি) প্রস্তুত রাখা হয়েছে। মেট্রোরেল স্টেশন, বাস ও ট্রেন টার্মিনাল, লঞ্চঘাট, শপিংমলসহ গুরুত্বপূর্ণ ও সংবেদনশীল এলাকায় অতিরিক্ত পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে।
ডিএমপির ঊর্ধ্বতন কর্মকর্তারা মাঠপর্যায়ে নিরাপত্তা ব্যবস্থা তদারকি করছেন বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

-টিএস
Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝