ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 শনিবার, ১৫ আগস্ট ২০২৬, ৩১ শ্রাবণ ১৪৩৩
শিরোনাম
Advertisement
২২৮ রানের লিডে ইনিংস শেষ হলো বাংলাদেশের
✎ অবজারভার অনলাইন ডেস্ক
⏲ প্রকাশিত: শনিবার, ১৫ আগস্ট, ২০২৬, ১০:২৪ এএম
X

প্রথম ইনিংসে ৪২৬ রানে অলআউট হয়েছে বাংলাদেশ। ফলে অস্ট্রেলিয়ার বিপক্ষে ২২৮ রানের লিড পেয়েছে সফরকারীরা। ২৩ বছর পর অস্ট্রেলিয়ায় টেস্ট খেলতে গিয়ে ব্যাটে-বলে এখন পর্যন্ত দারুণ লড়াই করেছে বাংলাদেশ।

শেষ ব্যাটার হিসেবে এবাদত হোসেনকে আউট করেন জশ হ্যাজেলউড। ৭ রান করে অ্যালেক্স ক্যারির গ্লাভসে ক্যাচ দিয়ে ফেরেন এবাদত। অস্ট্রেলিয়ার হয়ে সর্বোচ্চ ৬ উইকেট নিয়েছেন হ্যাজেলউড। তাসকিন আহমেদ ১৪ রানে অপরাজিত ছিলেন।

লাঞ্চের পর বাংলাদেশের স্কোরবোর্ডে এক রান যোগ হতেই সাজঘরে ফেরেন মেহেদী হাসান মিরাজ। তাকে ফিরিয়ে টেস্ট ক্রিকেটে নিজের ৩০০তম উইকেট পূর্ণ করেন জশ হ্যাজেলউড। ৬৫ রান করে আউট হন মিরাজ।

উইকেট হারালেও তৃতীয় দিনের প্রথম সেশনটা ভালোভাবেই পার করে বাংলাদেশ। দ্বিতীয় দিন ২৯৭ রানে ৩ উইকেট থেকে ১১ রানের মধ্যে ৩ উইকেট হারিয়ে ৩০৮ রানে ৬ উইকেটে পরিণত হয় বাংলাদেশ। দলীয় ৪০০ রান ও ২০০ রানের লিডের স্বপ্ন ফিকে হতে থাকলেও তৃতীয় দিনে এসে দুটিই পূর্ণ করে বাংলাদেশ।

দর্শক ও সমর্থকদের প্রত্যাশা পূরণ করে ২০০ রানের লিড আদায় করার পর ১২৮.১ ওভারে দলের বোর্ডে যোগ হয় ৪০০ রান।

শনিবার (১৫ আগস্ট) মিচেল স্টার্কের করা ১২৬তম ওভারের শেষ বলে ২ রান নিয়ে টেস্ট ক্যারিয়ারের ১২তম ফিফটি তুলে নেন মিরাজ। পাঁচ চারে সাজানো ১১৭ বলের ইনিংসটি।

দিনের শুরুতে ১৩.৫ ওভারে জশ হ্যাজেলউড আউট করেন হাসান মাহমুদকে। তার করা দারুণ বল সোজা হাসানের প্যাডে আঘাত করে। আম্পায়ার আউট দিলে রিভিউ নেন হাসান। তবে তাতে কোনো লাভ হয়নি। ১৪ রান করা হাসানের বিদায়ে ৩৫৪ রানে ৭ উইকেট হারায় বাংলাদেশ।

এরপর হ্যাজেলউড ফেরান ১৭ রান করা তাইজুল ইসলামকেও। গালিতে ক্যাচ দিয়ে ফেরেন তিনি। হ্যাজেলউড পান তার ২৯৯তম টেস্ট উইকেট। বোলিংয়ের অ্যাঙ্গেল বদলানোর সিদ্ধান্ত কাজে দেয়। ওভার দ্য উইকেট থেকে ভালো লেন্থের বল করেন তিনি। তাইজুল ড্রাইভ করতে গিয়ে ব্যাটের মোটা প্রান্তে এজ দেন, সেটি সামনে থাকা ক্যামেরন গ্রিনের হাতে জমা পড়ে।

এর আগে, তৃতীয় দিনের খেলা শুরু করে বাংলাদেশ ১৫৩ রানের লিড নিয়ে। দ্বিতীয় দিন শেষে বাংলাদেশের সংগ্রহ ছিল ৬ উইকেটে ৩৫১ রান।

শেষের দিকে মিরাজ-হাসানের ব্যাটে প্রতিরোধ গড়ে ওঠে। তবে বাংলাদেশ ইনিংসের মূল ভিত গড়ে দিয়েছেন তানজিদ হাসান তামিম ও নাজমুল হোসেন শান্ত।

তানজিদ তামিম সেঞ্চুরি করলেও তিন অংকের ম্যাজিক ফিগার ছুঁতে পারেননি শান্ত। শান্ত আউট হওয়ার পরই হঠাৎ ধস নামে বাংলাদেশের ইনিংসে। ১১ রানের মধ্যে ৩ উইকেট হারিয়ে বসে টাইগাররা।

দ্বিতীয় দিন ১ উইকেটে ৯৬ রান নিয়ে ব্যাটিং শুরু করে বাংলাদেশ। মুমিনুল হক ও তানজিদ হাসান তামিম প্রথম ঘণ্টার চাপ অনায়াসে কাটিয়ে দেন।

দারুণ খেলছিলেন মুমিনুল। কিন্তু ১ রানের জন্য হাফসেঞ্চুরি মিস করেন তিনি। জশ হ্যাজেলউডের বলে ড্রাইভ খেলতে গিয়ে উইকেটরক্ষকের হাতে ক্যাচ দিয়ে ফেরেন মুমিনুল। ৯৫ বলে ৪৯ রানের ইনিংসে ছিল ৮টি চার।

তবে ভুল করেননি তামিম। মুমিনুল হকের সঙ্গে ১০৩ রানের জুটি গড়ার পর নাজমুল হোসেন শান্তকে নিয়ে আরও ৯৩ রানের বড় জুটি গড়েন দ্বিতীয় টেস্ট খেলতে নামা এই ওপেনার।

সেঞ্চুরির পর অবশ্য ইনিংস আর বড় করতে পারেননি তানজিদ তামিম। বড় শট খেলতে গিয়ে লংঅফে ক্যাচ দিয়ে ফেরেন তিনি। ১৯৭ বলে ১০১ রানের ইনিংসটিতে ছিল ৮টি চার ও ১টি ছক্কা।

শান্তরও সুযোগ ছিল সেঞ্চুরি করার। কিন্তু ব্যক্তিগত ৮৪ রানে জশ হ্যাজেলউডের বলে স্লিপে ক্যাচ দিয়ে ফেরেন তিনি। ১২৬ বলের ইনিংসে ৭টি চার ও একটি ছক্কা হাঁকান বাংলাদেশ অধিনায়ক।

শান্ত ফেরার পর দ্রুত আরও দুটি উইকেট হারায় বাংলাদেশ। মিচেল স্টার্কের বলে লিটন দাস শূন্য রানে স্লিপে ক্যাচ দিয়ে ফেরেন। পরের ওভারে প্যাট কামিন্সের বলে একইভাবে আউট হন মুশফিকুর রহিম (৩৬)।

এরপর দলের হাল ধরেন মেহেদী হাসান মিরাজ ও হাসান মাহমুদ। মিরাজ ৭৩ বল খেলে করেন ৩২ রান। হাসান মাহমুদ ১৩ রান করতে খেলেন ৭৬ বল। এই জুটির প্রতিরোধে তৃতীয় দিনে লিড আরও বাড়ানোর স্বপ্ন দেখেছিল বাংলাদেশ।

Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝