ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 শনিবার, ১৫ আগস্ট ২০২৬, ৩১ শ্রাবণ ১৪৩৩
শিরোনাম
Advertisement
ডারউইন টেস্টে নিয়ন্ত্রণ বাংলাদেশের হাতে, লিড ১৫৩ রান
✎ অবজারভার অনলাইন ডেস্ক
⏲ প্রকাশিত: শুক্রবার, ১৪ আগস্ট, ২০২৬, ৪:০৯ পিএম আপডেট: ১৪.০৮.২০২৬ ৫:১০ পিএম
X

ডারউইন টেস্টের দ্বিতীয় দিন শেষে ম্যাচের নিয়ন্ত্রণ আরও শক্তভাবে নিজেদের হাতে তুলে নিয়েছে বাংলাদেশ। তানজিদ হাসান তামিমের সেঞ্চুরি, অধিনায়ক নাজমুল হোসেন শান্তর হাফসেঞ্চুরি এবং মেহেদী হাসান মিরাজ ও হাসান মাহমুদের দৃঢ়তায় বড় লিডের পথে এগিয়ে গেছে টাইগাররা।

শুক্রবার দিনের খেলা শেষে ১১০ ওভারে ৬ উইকেটে ৩৫১ রান করেছে বাংলাদেশ। এর আগে প্রথম ইনিংসে অস্ট্রেলিয়াকে ১৯৮ রানে অলআউট করে দেওয়ায় বাংলাদেশের লিড দাঁড়িয়েছে ১৫৩ রানে। হাতে রয়েছে আরও চার উইকেট।

৯৬ রানে এক উইকেট নিয়ে দ্বিতীয় দিনের খেলা শুরু করা বাংলাদেশ এদিন যোগ করেছে আরও ২৫৫ রান। ক্যারিয়ারের অন্যতম সেরা ইনিংস খেলে দলের বড় অবদান রেখেছেন ওপেনার তানজিদ হাসান তামিম। অধিনায়ক নাজমুল হোসেন শান্তও খেলেছেন দায়িত্বশীল অর্ধশতকের ইনিংস। মুমিনুল হক ও মুশফিকুর রহিমও দলের সংগ্রহ বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন।

তৃতীয় সেশনের শুরুতে বাংলাদেশকে চাপে ফেলেছিল অস্ট্রেলিয়া। মাত্র ১১ রানের ব্যবধানে শান্ত, লিটন দাস ও মুশফিকুর রহিমকে ফিরিয়ে দেন স্বাগতিক বোলাররা। তবে মেহেদী হাসান মিরাজ ও হাসান মাহমুদের প্রতিরোধে আর উইকেট হারায়নি বাংলাদেশ।

সপ্তম উইকেটে অবিচ্ছিন্ন ৪৩ রানের জুটি গড়ে দিন শেষ করেন মিরাজ ও হাসান। মিরাজ ৩২ এবং হাসান ১৩ রানে অপরাজিত আছেন।

অস্ট্রেলিয়ার হয়ে দুটি করে উইকেট নিয়েছেন মিচেল স্টার্ক ও জশ হ্যাজলউড। একটি করে উইকেট পেয়েছেন প্যাট কামিন্স ও নাথান লায়ন।

তৃতীয় দিনে বাংলাদেশের লক্ষ্য হবে লিড আরও বড় করা। অন্যদিকে দ্রুত বাংলাদেশকে অলআউট করে ম্যাচে ফেরার পথ খুঁজবে অস্ট্রেলিয়া।


-টিএস
Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝